ইম্ফল বিমানবন্দরের আকাশে ‘রহস্যময়’ ড্রোন! ব্যাহত বিমান পরিষেবা
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইম্ফল বিমানবন্দরের আকাশে দেখা মিলল ‘রহস্যময়’ ড্রোনের। এই ঘটনার জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দর। ফলে ব্যাহত হয় বিমান পরিষেবা। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এক আধিকারিক জানিয়েছেন, সোমবার বিকেলে ইন্ডিগোর একটি বিমান আগরতলা থেকে ইম্ফলের উদ্দেশে রওনা দিয়েছিল। ইম্ফল বিমানবন্দরে অবতরণের কিছুটা আগেই পাইলট আকাশে ‘রহস্যময়’ এক ড্রোন দেখতে পান। […]
আরও পড়ুন