পথকুকুরকে মারধর, প্রতিবাদ করায় প্রতিবেশীকে ধারাল অস্ত্রের কোপ গাইঘাটায়!

পথকুকুরকে মারধর, প্রতিবাদ করায় প্রতিবেশীকে ধারাল অস্ত্রের কোপ গাইঘাটায়!

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: পথকুকুরকে দীর্ঘদিন ধরে মারধর করা হত! অত্যাচার চলত ওই নিরীহ প্রাণীর উপর! আজ, মঙ্গলবার ফের এলাকার পথকুকুরকে মারধর করে অভিযুক্ত যুবক। সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন স্থানীয় এক ব্যক্তি। সেই প্রতিবাদের কারণে তাঁর উপরেই চড়াও হলেন অভিযুক্ত। ওই ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর গাইঘাটা এলাকায়। […]

আরও পড়ুন
‘বিজেপি নেতাদের কোমরে গামছা জড়িয়ে রাখুন’, SIR-এ নাম বাদ গেলে ‘নিদান’ পার্থর

‘বিজেপি নেতাদের কোমরে গামছা জড়িয়ে রাখুন’, SIR-এ নাম বাদ গেলে ‘নিদান’ পার্থর

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বিজেপিকে নিশানা করে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেই চলেছেন বারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। বাগদার বিজয়া সম্মিলনীতে বিজেপি নেতাদের বেঁধে রাখার নিদান দিয়েছিলেন। আর রবিবার গোপালনগর ২ ব্লক তৃণমূল কংগ্রেস আয়োজিত বিজয়ার অনুষ্ঠানে দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে তাঁর বার্তা, ”এসআইআরের নামে যদি কোনও বৈধ ভোটারের নাম ওরা বাদ দেয়, পাড়ায় পাড়ায় বিজেপি […]

আরও পড়ুন
সিএএ বিতর্কের মধ্যেই নাগরিকত্ব সার্টিফিকেট বাগদার বাসিন্দার, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বৃদ্ধের

সিএএ বিতর্কের মধ্যেই নাগরিকত্ব সার্টিফিকেট বাগদার বাসিন্দার, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বৃদ্ধের

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: নাগরিকত্ব ইস্যু নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর। বাংলায় এসআইআর হওয়া নিয়েও চলছে জোর রাজনৈতিক তরজা। সেই আবহেই এবার নাগরিকত্ব সার্টিফিকেট পেলেন বাসিন্দা প্রমথরঞ্জন বিশ্বাস। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে চর্চা। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দেশজুড়ে শুরু হয়েছিল শাসক-বিরোধী রাজনৈতিক চাপানউতোর। গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে বাংলাতে বিজেপি নাগরিকত্ব আইন নিয়ে জোর প্রচারও করেছিল। […]

আরও পড়ুন
‘মতুয়া গড় জিততেই হবে’, ছাব্বিশের ভোটে বনগাঁ দখলই পাখির চোখ অভিষেকের

‘মতুয়া গড় জিততেই হবে’, ছাব্বিশের ভোটে বনগাঁ দখলই পাখির চোখ অভিষেকের

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: একুশের বিধানসভা নির্বাচন, চব্বিশের লোকসভা ভোটে পদ্মশিবিরের দখলে গিয়েছে বনগাঁ। কিন্তু ছাব্বিশে এই সমীকরণ বদলে দেওয়াই পাখির চোখ রাজ্যের শাসক শিবিরের। আর সেই লক্ষ্যে এখন থেকেই ঝাঁপাচ্ছে তৃণমূল। সোমবার বনগাঁর সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে ক্যামাক স্ট্রিটে বৈঠক করে সেই সুর বেঁধে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ বার্তা, ”মতুয়া গড়ে […]

আরও পড়ুন
মোবাইলে ম্যাজিক শো দেখা ‘নেশা’, নিজে জাদু দেখাতে গিয়ে মর্মান্তিক পরিণতি সপ্তম শ্রেণির ছাত্রের

মোবাইলে ম্যাজিক শো দেখা ‘নেশা’, নিজে জাদু দেখাতে গিয়ে মর্মান্তিক পরিণতি সপ্তম শ্রেণির ছাত্রের

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: মোবাইল ফোনে ম্যাজিক দেখা ছিল ‘নেশা’। সেই ম্যাজিক দেখে স্টান্ট করতে গিয়েই প্রাণ হারাল এক খুদে! বাথরুমের মধ্যে গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেল মৃতদেহ! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়। মৃত ওই কিশোরের নাম রিপম মণ্ডল। জানা গিয়েছে, বনগাঁ কালুপুর এলাকায় বাড়ি সপ্তম শ্রেণির পড়ুয়া রিপমের। স্থানীয় স্কুলের ছাত্র […]

আরও পড়ুন
‘হাঁটুর মালাইচাকি ভেঙে দিন’, তৃণমূলের বিরুদ্ধে হিংসায় উসকানি বনগাঁর বিজেপি নেতার

‘হাঁটুর মালাইচাকি ভেঙে দিন’, তৃণমূলের বিরুদ্ধে হিংসায় উসকানি বনগাঁর বিজেপি নেতার

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ছাব্বিশের ভোটের আগে উত্তপ্ত বনগাঁর রাজনৈতিক আবহাওয়া। বিজেপি সাংসদের সামনেই উসকানিমূলক মন্তব্য সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতির। শনিবার এক কর্মিসভা থেকে সাংসদের সামনেই দেবদাস মণ্ডলের হুঁশিয়ারি, তৃণমূলের কেউ বিজেপি কর্মীদের গায়ে হাত দিলে সেই কর্মীর হাঁটুর মালাইচাকি ভেঙে দিন। এরপর এনিয়ে মামলা হলে, তার খরচ বহন করবেন বলেও জানান। তাঁর এহেন মন্তব্য নিয়ে […]

আরও পড়ুন
বনগাঁয় বিজেপি বিধায়কের বাড়ির বকেয়া বিল সাড়ে ৩ লক্ষ টাকা! বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করল দপ্তর

বনগাঁয় বিজেপি বিধায়কের বাড়ির বকেয়া বিল সাড়ে ৩ লক্ষ টাকা! বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করল দপ্তর

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বকেয়া বিদ্যুতের বিলের অঙ্ক প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। সেই টাকা না মেটানোয় বিজেপি বিধায়কের বাড়ির বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ দপ্তর! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁতে। বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে খবর। আর তাই নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি রাজনৈতিক তরজা। […]

আরও পড়ুন
বিয়ের পর থেকেই নির্যাতনের অভিযোগ, বাগদায় স্ত্রী ‘খুনে’ গ্রেপ্তার স্বামী

বিয়ের পর থেকেই নির্যাতনের অভিযোগ, বাগদায় স্ত্রী ‘খুনে’ গ্রেপ্তার স্বামী

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ১১ বছর আগে ভালোবেসে বিয়ে। অভিযোগ, বিয়ের পর থেকেই গৃহবধূর উপর চলত শারীরিক ও মানসিক নির্যাতন। এবার শ্বশুরবাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেল ওই বধূকে। স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার হল স্বামী। মৃতার নাম হাসিনা মণ্ডল(৩১)। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার বনগাঁর বাগদা এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১১ বছর আগে […]

আরও পড়ুন
মা-বাবার নাম নেই ভোটার লিস্টে, এবার বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

মা-বাবার নাম নেই ভোটার লিস্টে, এবার বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়ার পর এবার বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠল। প্রশ্ন তুলল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় স্বপন মজুমদার ও তাঁর বাবা-মায়ের নাম নেই। এই বিষয়ে বনগাঁ মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক […]

আরও পড়ুন
স্বপ্নে পাওয়া গাছের শিকড়ে সারছে ৬৪ রোগ! গাইঘাটাবাসীর ‘ভক্তি’ দেখে পুলিশের দ্বারস্থ বিজ্ঞানমঞ্চ

স্বপ্নে পাওয়া গাছের শিকড়ে সারছে ৬৪ রোগ! গাইঘাটাবাসীর ‘ভক্তি’ দেখে পুলিশের দ্বারস্থ বিজ্ঞানমঞ্চ

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: সোশাল মিডিয়াকে হাতিয়ার করে চলছে প্রচার! স্বপ্নে পাওয়া গাছের শিকড় থেকে সারছে ৬৪টি রোগ? আর সেই কথা জানতে পেরেই বিভিন্ন এলাকা থেকে সেখানে জড়ো হচ্ছেন বহু মানুষ। বাতের ব্যথা, হাঁটুর ব্যথার উপশমের জন্য বহু মানুষ সেখানে ভিড় করেছেন। এসব আসলে বুজরুকি ছাড়া আর কিছুই নয়,  এমনই দাবি যুক্তিবাদী মঞ্চ ও বিজ্ঞানমঞ্চের সদস্যদের। […]

আরও পড়ুন
প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হতেই ‘আত্মঘাতী’ যুবক, দেহ নিয়ে তরুণীর বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হতেই ‘আত্মঘাতী’ যুবক, দেহ নিয়ে তরুণীর বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ১৬ বছর ধরে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক। প্রেমিকা সেই সম্পর্ক ভেঙে অন্য জায়গায় বিয়েতে রাজি হয়েছে বাড়ির লোকের কথায়! আর সেই বিষয় মানতে না পেরেই ‘আত্মঘাতী’ প্রেমিক। সেই ঘটনা ঘিরে প্রবল উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার বনগাঁর বাগদা এলাকায়। ওই যুবকের মৃতদেহ নিয়ে ওই তরুণীর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। পরে […]

আরও পড়ুন
বনগাঁয় প্রায় আড়াই কোটি টাকার সোনা পাচার রুখল বিএসএফ, বমাল গ্রেপ্তার

বনগাঁয় প্রায় আড়াই কোটি টাকার সোনা পাচার রুখল বিএসএফ, বমাল গ্রেপ্তার

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের চেষ্টা চলছিল। সেই সোনা পাচারের চেষ্টা রুখে দিল বিএসএফ। বমাল গ্রেপ্তার হল পাচারকারী। উদ্ধার হয়েছে একটি সোনার বার, ১৬টি সোনার বিস্কুট। মোট ওজন ২.৪৫১ কেজি। বাজারমূল্য আনুমানিক প্রায় আড়াই লক্ষ টাকা। ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। আর কারা এই পাচারের সঙ্গে যুক্ত? সেসব জানার চেষ্টা চলছে। […]

আরও পড়ুন
শিয়ালদহ ডিভিশনে কৃষ্ণনগর ও বনগাঁ রুটে এসি লোকাল! গুনতে হবে কত ভাড়া?

শিয়ালদহ ডিভিশনে কৃষ্ণনগর ও বনগাঁ রুটে এসি লোকাল! গুনতে হবে কত ভাড়া?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরমে ঘেমে নেয়ে ট্রেন যাত্রার দিন শেষ! লোকাল ট্রেনে মিলবে এসির ঠান্ডা বাতাস। পূর্বরেলের শিয়ালদহ ডিভিশনে চলবে বাতানুকূল লোকাল। সব কিছু ঠিক থাকলে কয়েক সপ্তাহের মধ্যে চালু হবে ট্রেনটি। কোন রুটে চলবে? ভাড়াই বা কত গুনতে হবে? পূর্বরেল সূত্রে জানা গিয়েছে, প্রথমে শিয়ালদহ-কৃষ্ণনগর ও শিয়ালদহ-বনগাঁ রুটে এসি ট্রেন চালানো হবে। ভাড়া […]

আরও পড়ুন
ভিনরাজ্যে কাজে গিয়ে বিপত্তি, অনুপ্রবেশকারী ভেবে বাংলার দম্পতিকে বাংলাদেশে পাঠাল মহারাষ্ট্র পুলিশ!

ভিনরাজ্যে কাজে গিয়ে বিপত্তি, অনুপ্রবেশকারী ভেবে বাংলার দম্পতিকে বাংলাদেশে পাঠাল মহারাষ্ট্র পুলিশ!

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বাংলার বাসিন্দা পরিযায়ী শ্রমিক দম্পতিকে মহারাষ্ট্রে গ্রেপ্তার করা হয়েছিল বাংলাদেশি সন্দেহে। নিজেদের আসল পরিচয়পত্র দেখানো হলেও পুলিশ কোনও কথা কানে তোলেনি বলে অভিযোগ। শুধু তাই নয়, ওই দম্পতিকে পুশ ব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর এই কথা জানার পরেই মাথায় হাত পড়েছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার ওই পরিবারের […]

আরও পড়ুন
ডিজিটাল গ্রেপ্তারির নামে ৫ দিন বাড়িতে বন্দি! শেষপর্যন্ত জামাইয়ের বুদ্ধিতে রক্ষা

ডিজিটাল গ্রেপ্তারির নামে ৫ দিন বাড়িতে বন্দি! শেষপর্যন্ত জামাইয়ের বুদ্ধিতে রক্ষা

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: এবার ডিজিটাল অ্যারেস্টের শিকার অবসরপ্রাপ্ত শিক্ষক তথা সমাজকর্মী। টানা পাঁচদিন ঘরে আটকে তিনি। অবশেষে আইনজীবী মেয়ে ও জামাইয়ের পরামর্শে বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার অন্তর্গত প্রতাপগড় এলাকায়। এই এলাকার বাসিন্দা অজয় মজুমদার। বনগাঁ শহরের অন্যতম পরিচিত ব্যক্তিত্ব অজয়বাবু শিক্ষকতা, লেখালেখি, বিভিন্ন সামাজিক […]

আরও পড়ুন
একমাস ধরে ভিডিও কল ধরতেন না বৃদ্ধ! সন্দেহ হতেই বৃদ্ধাশ্রমে পরিবার, প্রকাশ্যে ভয়ংকর তথ্য

একমাস ধরে ভিডিও কল ধরতেন না বৃদ্ধ! সন্দেহ হতেই বৃদ্ধাশ্রমে পরিবার, প্রকাশ্যে ভয়ংকর তথ্য

অর্ণব আইচ, বারাকপুর: রহড়ার একটি বৃদ্ধাশ্রম থেকে রহস্যজনকভাবে নিখোঁজ আবাসিক বৃদ্ধ। বিষয়টি জানার পরেই ওই বৃদ্ধাশ্রমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলার পাশাপাশি রহড়া থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। নিখোঁজ ওই বৃদ্ধের নাম ভিক্টর দত্ত। তাঁর বাড়ি দমদম নাগের বাজার এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত চার বছর ধরে রহড়া থানা এলাকার একটি বৃদ্ধাশ্রমে আবাসিক হিসেবে রয়েছেন […]

আরও পড়ুন
একইসঙ্গে মা ও মেয়ের সঙ্গে সম্পর্ক! বনগাঁয় ত্রিকোণ প্রেমের বলি কিশোরী?

একইসঙ্গে মা ও মেয়ের সঙ্গে সম্পর্ক! বনগাঁয় ত্রিকোণ প্রেমের বলি কিশোরী?

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: মা ও মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল যুবকের! সেই বিষয়টি জানাজানি হতে পরিবারে অশান্তিও চলছিল বলে অভিযোগ। তার মধ্যেই ঘর থেকে উদ্ধার নাবালিকার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ! ‘খুন’ নাকি ‘আত্মহত্যা’, সেই প্রশ্ন উঠেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর দেবগড় এলাকায়। পুলিশ তদন্তে নেমে […]

আরও পড়ুন
সোশাল মিডিয়ায় আলাপ, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে ৩ লক্ষ টাকা হাতানোর অভিযোগ, শ্রীঘরে যুবক

সোশাল মিডিয়ায় আলাপ, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে ৩ লক্ষ টাকা হাতানোর অভিযোগ, শ্রীঘরে যুবক

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: সোশাল মিডিয়ায় আলাপ হয়েছিল দু’জনের। বিবাহবিচ্ছিন্না ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা এক যুবক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীকে ধর্ষণের অভিযোগও উঠেছে। শুধু তাই নয়, আপত্তিকর ছবি তুলে পরে ব্ল্যাকমেল করে তিন লক্ষ টাকা তোলা হয় বলে অভিযোগ। শেষপর্যন্ত পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে […]

আরও পড়ুন
জাল সার্টিফিকেট জমা দেওয়ার অভিযোগে হাই কোর্টে মামলা, পদত্যাগ প্রধানের

জাল সার্টিফিকেট জমা দেওয়ার অভিযোগে হাই কোর্টে মামলা, পদত্যাগ প্রধানের

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: জাল কাস্ট সার্টিফিকেট জমা দিয়ে প্রধান হওয়ার অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাই কোর্টে মামলাও চলছে। তারই মধ্যে নিজের পদ থেকে ইস্তফা দিলেন পঞ্চায়েত প্রধান। তাহলে কি তিনি সত্যিই জাল সার্টিফিকেট জমা দিয়েছেন? সেই প্রশ্ন জোরালো হচ্ছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতে। যদিও এই ইস্তফার কারণ হিসেবে নিজের […]

আরও পড়ুন
ফাঁকা মাঠে বধূকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার প্রাক্তন প্রেমিক-সহ ৪

ফাঁকা মাঠে বধূকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার প্রাক্তন প্রেমিক-সহ ৪

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ফাঁকা মাঠে নিয়ে গিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার তাঁর প্রাক্তন প্রেমিক-সহ চার অভিযুক্ত। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর গাইঘাটা এলাকায়। ধৃতদের আজ শনিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। জানা গিয়েছে, বিয়ের আগে ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তরুণ গাইন নামে এক যুবকের। অভিযোগ, বিয়ের পরও মাঝেমধ্যে তাঁদের […]

আরও পড়ুন
সনাতনীরা পুলিশকে কুপিয়ে মারুন! বিজেপি বিধায়কের নিদানে দায়ের মামলা

সনাতনীরা পুলিশকে কুপিয়ে মারুন! বিজেপি বিধায়কের নিদানে দায়ের মামলা

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: পুলিশকে হুঁশিয়ারি বিজেপি বিধায়কের! পুলিশকে কুপিয়ে মারুন, নিদান দিলেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিধায়ক। উসকানিমূলক কথা বলায় বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল ৷ রবিবার রাতে গাইঘাটার ঘোজা বাজারে বিজেপির পক্ষ থেকে পথসভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার-সহ […]

আরও পড়ুন
‘মুড়ি-মিছরির একদর’, ‘যোগ্যতা’ সত্ত্বেও চাকরি হারিয়ে আক্ষেপ শিক্ষক দম্পতির

‘মুড়ি-মিছরির একদর’, ‘যোগ্যতা’ সত্ত্বেও চাকরি হারিয়ে আক্ষেপ শিক্ষক দম্পতির

অর্ণব দাস, বারাসত: শিক্ষক দম্পতির নিশ্চিন্ত সংসার জীবনে ছেদ পড়ল ‘সুপ্রিম’ রায়ে। চাকরি হারালেন বারাসতের মেধাবী দুই শিক্ষক-শিক্ষিকা। বৃহস্পতিবার নিজেদের চাকরি বাতিলের খবর জানামাত্রই দিশেহারা হয়ে পড়েন অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় এবং সায়নী মজুমদার। এলাকায় মেধাবী ছাত্র বলেই পরিচিত অর্ঘ্য যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাশ করে ২০১৬ সালে এসএসসি পরীক্ষা দিয়ে শিক্ষকতার চাকরি পান। ২০১৮ সালে কেমিস্ট্রির […]

আরও পড়ুন
বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ বনগাঁয়, গ্রেপ্তার দিনমজুর

বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ বনগাঁয়, গ্রেপ্তার দিনমজুর

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বিশেষভাবে সক্ষম এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল বনগাঁয়। বাড়ির পাশের বাগান পরিষ্কার করছিল এক দিনমজুর। সেই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার বসাকপাড়া এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসাকপাড়া এলাকার একটি বাড়িতে বাগান পরিষ্কার […]

আরও পড়ুন
জেঠিমার সঙ্গে লড়াইয়ে হার শান্তনুর! ঠাকুরনগরে বারুণী মেলার দায়িত্ব মমতাবালাকে দিল হাই কোর্ট

জেঠিমার সঙ্গে লড়াইয়ে হার শান্তনুর! ঠাকুরনগরে বারুণী মেলার দায়িত্ব মমতাবালাকে দিল হাই কোর্ট

গোবিন্দ রায় ও অর্ণব দাস: আইনি জয়। ঠাকুরনগরের বারুণী মেলার দায়িত্ব পেলেন মমতাবালা ঠাকুরের হাতেই। মঙ্গলবার ঠাকুরবাড়ির আরেক সদস্য শান্তনু ঠাকুরের আবেদন খারিজ করে জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। তবে মেলা আয়োজন করেছিল দু’পক্ষের মেলা পরিচালন কমিটি। ফি-বছর ঠাকুরনগরে মতুয়া মহাসঙ্গের মেলা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের তরফে মেলার অনুমতি দেওয়া হয়। প্রায় ৬২ বছর আগের […]

আরও পড়ুন
ক্লাসে দুষ্টুমি চতুর্থ শ্রেণির ছাত্রের, বেধড়ক পিটিয়ে দেওয়ালে মাথা ঠুকে ‘শাস্তি’ দিলেন স্যর!

ক্লাসে দুষ্টুমি চতুর্থ শ্রেণির ছাত্রের, বেধড়ক পিটিয়ে দেওয়ালে মাথা ঠুকে ‘শাস্তি’ দিলেন স্যর!

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ক্লাস চলাকালীন কথা বলছিল চতুর্থ শ্রেণির ছাত্র। দুষ্টুমি করার অপরাধে তাকে ‘শাস্তি’ দিলেন শিক্ষক। বেধড়ক মারধর করা হয় ওই খুদেকে। দেওয়ালে মাথা ঠুকে দেওয়া হয়। চড়থাপ্পরে গালে দাগ বসে যায়। পরে ওই ছাত্র অসুস্থ হয়ে যায়। নারকীয় ওই ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার বনগাঁ গাইঘাটা এলাকায়। অভিযোগ, ওই স্কুলের প্রধান শিক্ষকের কাছে […]

আরও পড়ুন
বাংলাদেশি প্রেমিককে দেখতে ফলতা থেকে বনগাঁ গিয়েছিল নাবালিকা! পথ ভুলে শারীরিক হেনস্তার শিকার কিশোরী

বাংলাদেশি প্রেমিককে দেখতে ফলতা থেকে বনগাঁ গিয়েছিল নাবালিকা! পথ ভুলে শারীরিক হেনস্তার শিকার কিশোরী

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বাংলাদেশি প্রেমিকের টানে সুদূর ডায়মন্ড হারবার থেকে বনগাঁর পেট্রাপোল সীমান্তের কাছাকাছি পৌঁছে গিয়েছিল এক কিশোরী। ভরসা বলতে একমাত্র ছিল গুগল ম্যাপ। কিন্তু শেষপর্যন্ত সে রাস্তা হারিয়ে ফেলে। আর সেই সুযোগে শারীরিক নির্যাতনের শিকার হল সে। তাকে আটকে রাখার চেষ্টাও হয়েছিল। যদিও স্থানীয় বাসিন্দারা চলে আসায় রক্ষা পেয়েছে সে। পুলিশ পরে তাকে উদ্ধার […]

আরও পড়ুন
জমি নিয়ে বিবাদের জের, কাকাকে পিটিয়ে খুন করার অভিযোগ, ধৃত ভাইপো-বউদি

জমি নিয়ে বিবাদের জের, কাকাকে পিটিয়ে খুন করার অভিযোগ, ধৃত ভাইপো-বউদি

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। তার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে মারা হল। ঘটনায় মৃতের ভাইপো ও বউদিকে গ্রেপ্তার করল পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার চাঁদা জামতলা এলাকায়। মৃতের নাম হানেফ মণ্ডল। বুধবার সকালে ওই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন […]

আরও পড়ুন
অসুস্থ নাতিকে হাসপাতালে ভর্তি করিয়ে নিখোঁজ দিদা, পরদিন শৌচাগারে মিলল দেহ, ঘনাচ্ছে রহস্য

অসুস্থ নাতিকে হাসপাতালে ভর্তি করিয়ে নিখোঁজ দিদা, পরদিন শৌচাগারে মিলল দেহ, ঘনাচ্ছে রহস্য

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: নাতিকে হাসপাতালে ভর্তি করার পর থেকেই নিখোঁজ দিদিমা। ২৪ ঘণ্টা পর হাসপাতাল সংলগ্ন শৌচাগার থেকে উদ্ধার মৃতদেহ। বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বনগাঁ মহকুমা হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনগাঁ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম চপলা হাজরা। বয়স ৪২ বছর। বাড়ি বাগদা থানার নাটাবেড়িয়া […]

আরও পড়ুন