Sushant Singh Rajput dying case | আত্মহত্যাই করেছিলেন সুশান্ত সিং রাজপুত? আদালতে অন্তিম রিপোর্টে কী জানাল সিবিআই

Sushant Singh Rajput dying case | আত্মহত্যাই করেছিলেন সুশান্ত সিং রাজপুত? আদালতে অন্তিম রিপোর্টে কী জানাল সিবিআই

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : আত্মহত্যাই করেছিলেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। শনিবার প্রয়াত অভিনেতার মৃত্যু সংক্রান্ত দু’টি মামলার রিপোর্ট মুম্বই আদালতে জমা দেওয়া হয়। সেই রিপোর্টে সিবিআইয়ের তরফে এই দাবি করা হয়েছে।

২০২০-র ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের দেহ। অভিনেতার মৃত্যু নিয়ে কম জলঘোলা হয়নি। এটা খুন না কি আত্মহত্যা? তা নিয়ে ওঠে প্রশ্ন। সুশান্তের মৃত্যু ঘিরে উত্তাল হয়েছিল গোটা দেশ। শেষে এর তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। মামলার তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রেপ্তার করা হয়েছিল অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীকেও। প্রায় পাঁচবছর পর সেই মামলার অন্তিম রিপোর্ট মুম্বই আদালতে জমা দিল সিবিআই। প্রাথমিকভাবে, এটা আত্মহত্যার ঘটনা বলে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে। তদন্তে অন্য কোনও দিক উঠে আসেনি।

সুশান্তের মত্যুর ঠিক সাত দিন আগেই মৃত্যু হয়েছিল অভিনেতার আপ্তসহায়ক দিশা সালিয়ানের। মেয়ের মৃত্যুরহস্য উদ্‌ঘাটনে সম্প্রতি নতুন করে তদন্ত চেয়ে বম্বে হাইকোর্টে পিটিশন দায়ের করেছেন দিশার বাবা।

The submit Sushant Singh Rajput death case | আত্মহত্যাই করেছিলেন সুশান্ত সিং রাজপুত? আদালতে অন্তিম রিপোর্টে কী জানাল সিবিআই appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *