Suryakumar Yadav’s spouse buys luxurious flat

Suryakumar Yadav’s spouse buys luxurious flat

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


টি-টোয়েন্টি বিশ্বকাপে এই মুহূর্তে খাদের কিনারায় টিম ইন্ডিয়া। একটা ভুল মানে সেমিফাইনাল স্বপ্নের সলিল সমাধি হয়ে যেতে পারে। এই ‘টেনশন’ যখন ভারতীয় দলের অন্দরে, তখনই প্রকাশ্যে এল অধিনায়ক সূর্যকুমার যাদবের স্ত্রী কোটি কোটি টাকা খরচ করে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। 

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর, সূর্যকুমারের স্ত্রী দেবীশা শেঠি মুম্বইয়ে ১৫০০ বর্গফুটের একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। যার দাম শুনলে চোখ কপালে উঠবে। মুম্বাইয়ের দেওনারে গোদরেজ স্কাই টেরেস প্রকল্পে ৭.১৮ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট কিনেছেন। এর ফলে সূর্যর পরিবারের রিয়েল এস্টেট পোর্টফোলিও আরও উন্নত হয়েছে।

আরও পড়ুন:

গত বছর সূর্যকুমার-দেবীশা শেঠি একই বিল্ডিংয়ে দু’টি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন। এবার তাঁদের নামে তৃতীয় অ্যাপার্টমেন্ট। ২০২৫ সালে ফ্ল্যাট দু’টি ছিল ১৭ এবং ১৮ তলায়। নতুন ফ্ল্যাটটিও ১৮ তলায়। জানা গিয়েছে, পাঁচ দিন আগে অর্থাৎ ২০ ফেব্রুয়ারি এই ফ্ল্যাটটি কিনেছিলেন দেবীশা।

অ্যাপার্টমেন্টটির স্ট্যাম্প ডিউটি ​​৩৫.৯০ লক্ষ টাকা। এক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি লেগেছে ৩০ হাজার টাকা। এখানকার সরকারি মূল্য প্রতি বর্গমিটারে ২০০,০৫৭.৮০ টাকা। সুতরাং ফ্ল্যাটের মূল্য ৩.৮৩ কোটি টাকা হওয়ার কথা। তবে দেবীশা আরও ৩.৩৪ কোটি টাকা বেশি দিয়েছেন। জানা যাচ্ছে, ২০২৮ সালের ৩০ জুন ফ্ল্যাটটি হাতে পাবেন তাঁরা। উল্লেখ্য, অ্যাপার্টমেন্টটিতে দু’টি পার্কিং স্পেস রয়েছে।

প্রশ্ন হল চেম্বুরকে বারবার কেন বেছে নেন সূর্যর স্ত্রী? আসলে এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত। চেম্বুর ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে এবং ইস্টার্ন ফ্রিওয়ের সঙ্গে এটি সংযুক্ত। যা থানে এবং দক্ষিণ মুম্বইয়ের সঙ্গে একে যুক্ত করে। ফ্রিওয়ের মাধ্যমে দক্ষিণ মুম্বই যেতে সময় লাগে মাত্র ২০ থেকে ২৫ মিনিট। এখানে মেট্রো নির্মাণের কাজ চলছে। তাছাড়াও আন্তর্জাতিক বিমানবন্দর মাত্র ১২ থেকে ১৫ কিলোমিটার দূরে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *