Surya Kant | আজ শপথ নেবেন সূর্য কান্ত

Surya Kant | আজ শপথ নেবেন সূর্য কান্ত

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


নয়াদিল্লি: সোমবার দেশের ৫৩তম প্রধান বিচারপতি (Chief Justice) হিসেবে শপথ নেবেন বিচারপতি সূর্য কান্ত (Surya Kant)। রবিবার অবসর গ্রহণ করেন তাঁর পূর্বসূরি প্রধান বিচারপতি বিআর গাভাই।

সুপ্রিম কোর্টের (Supreme Courtroom) যে সমস্ত বেঞ্চ জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার, বিহারের ভোটার তালিকা সংশোধন এবং পেগাসাস স্পাইওয়ার সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলায় রায়দান ও নির্দেশ দিয়েছিল, তার অংশ ছিলেন বিচারপতি সূর্য কান্ত। ৩০ অক্টোবর তাঁকে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়। ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১৫ মাস প্রধান বিচারপতি পদে আসীন থাকবেন বিচারপতি সূর্য কান্ত। তাঁর আগে পর্যন্ত মোদি জমানায় গত ১১ বছরে মোট ১২ জন প্রধান বিচারপতি হয়েছিলেন। কিন্তু তাঁদের মধ্যে একমাত্র ডিওয়াই চন্দ্রচূড়ই দেশের প্রধান বিচারপতি হিসেবে ২ বছর দায়িত্ব পালন করেছিলেন।

১৯৬২ সালের ১০ ফেব্রুয়ারি বিচারপতি সূর্য কান্তের জন্ম হয় হরিয়ানার হিসার জেলার একটি মধ্যবিত্ত পরিবারে। মফসসল শহরে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন তিনি। প্রধান বিচারপতি হিসেবে তাঁর প্রধান কর্তব্য হবে আদালত থেকে মামলার পাহাড় কমানো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *