Supreme Courtroom on Rohingya | রোহিঙ্গাদের কি রেড কার্পেট বিছিয়ে স্বাগত জানানো হবে? এসআইআর আবহে প্রশ্ন সুপ্রিম কোর্টের

Supreme Courtroom on Rohingya | রোহিঙ্গাদের কি রেড কার্পেট বিছিয়ে স্বাগত জানানো হবে? এসআইআর আবহে প্রশ্ন সুপ্রিম কোর্টের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘রোহিঙ্গাদের কি শরণার্থী হিসেবে চিহ্নিত করেছে ভারত?’ এসআইআর আবহে প্রশ্ন সুপ্রিম কোর্টের (Supreme Courtroom on Rohingya)। পাশাপাশি রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্ট (Supreme Courtroom) জানাল, আমরা কি ওদের (রোহিঙ্গা) জন্য লাল কার্পেট বিছিয়ে স্বাগত জানাব?

দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এদিন বলে, আপনারা কি চান ওদের (রোহিঙ্গা) জন্য রেড কার্পেট বিছিয়ে দেব আমরা? একটি হেবিয়াস কর্পাস আবেদনে অভিযোগ তোলা হয়েছিল, রোহিঙ্গা উদ্বাস্তুরা উধাও হয়ে যাচ্ছে। এর জবাবে আদালত রোহিঙ্গাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পালটা প্রশ্ন তুলে একথা জানায়। অবৈধভাবে ভারতে যাঁরা প্রবেশ করেছে, তাঁদের সুযোগ-সুবিধা দেওয়ার কোনো বাধ্যবাধকতা দেশের নয় বলেও এদিন স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত।

এদিন মামলায় আইনজীবীর দাবি ছিল, রোহিঙ্গাদের যদি ভারত থেকে বের করে দিতে হয়, তাহলে নিয়ম মেনে করা উচিৎ। প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে মামলার শুনানি চলছিল। আইনজীবীর দাবি ছিল, গত মে মাসে দিল্লি পুলিশ কয়েকজন রোহিঙ্গাকে তুলে নিয়ে যায়, তারপর থেকে তাদের আর কোনও খোঁজ নেই। একথা শুনে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, ‘রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে উল্লেখ করে কি সরকার কোনও অর্ডার দিয়েছে? শরণার্থী একটা আইনি শব্দ। যদি কাউকে শরণার্থী না বলা হয়, সে যদি অবৈধভাবে অনুপ্রবেশ করে, তাহলে তাদের রাখার কী দায় আছে আমাদের?’।

আদালত জানায়, রোহিঙ্গারা (Rohingya) এদেশে ঢুকেছে চোরাপথে। আর এখন তারাই এখানে এদেশের অধিকার যেমন-খাদ্য ও আশ্রয়ের দাবি জানাচ্ছে। একইসঙ্গে এদিন অবৈধভাবে অনুপ্রবেশের বিষয়ে নিরাপত্তার বিপদ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে আদালত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *