Sunrisers Hyderabad | হায়দরাবাদ শিবিরের অন্দরে অস্বস্তি! প্রস্তুতি ম্যাচে অধিনায়ক ঈশানের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় তরুণ বোলারের

Sunrisers Hyderabad | হায়দরাবাদ শিবিরের অন্দরে অস্বস্তি! প্রস্তুতি ম্যাচে অধিনায়ক ঈশানের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় তরুণ বোলারের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মাঠের লড়াই শুরু হতে এখনও কিছুটা দেরি, কিন্তু তার আগেই সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) শিবিরে পারদ চড়তে শুরু করেছে। দলের অভ্যন্তরীণ প্রস্তুতি ম্যাচে অধিনায়ক ঈশান কিশন (Ishan Kishan) এবং তরুণ বোলার জিশান আনসারির (Zeeshan Ansari) মধ্যে এক উত্তপ্ত বাক্যবিনিময়ের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে, টুর্নামেন্ট শুরুর আগেই কি তবে দলের সংহতিতে ফাটল ধরল?

হায়দরাবাদ দলের পক্ষ থেকেই ‘এসআরএইচ এ’ বনাম ‘এসআরএইচ বি’ দলের এই প্রস্তুতি ম্যাচের ভিডিওটি শেয়ার করা হয়েছে। ম্যাচের অষ্টম ওভারে এসআরএইচ বি-র হয়ে ব্যাট করছিলেন ঈশান কিশন ও লিয়াম লিভিংস্টোন। বল হাতে ছিলেন জিশান আনসারি। সেই ওভারে জিশানকে তুলোধোনা করে ২০ রান তুলে নেন ঈশান। তবে ওভারের শেষ বলে ঘুরে দাঁড়ান বোলার; আউট করেন ঈশানকে।

উইকেট পাওয়ার পরেই উল্লাসের বদলে মারমুখী মেজাজে দেখা যায় জিশানকে। ঈশান আউট হওয়ার পর আঙুলের ইশারায় তাঁকে বার বার সাজঘরে ফিরে যাওয়ার নির্দেশ দিতে থাকেন তিনি। শুধু তাই নয়, ঈশানের কাছে গিয়ে কিছু বলতেও দেখা যায় তাঁকে। যদিও ভারত তথা হায়দরাবাদের তারকা ব্যাটার ঈশানকে দেখা যায় হাসতে হাসতে মাঠ ছাড়তে, কিন্তু জিশানের চোখেমুখে উত্তেজনার ছাপ ছিল স্পষ্ট।

এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় দু’ভাগ ক্রিকেটপ্রেমীরা। কেউ বলছেন, দলের অভিজ্ঞ ক্রিকেটারের প্রতি এমন আচরণ নিন্দনীয়। আবার কারো মতে, খেলার মাঠে এমন ‘অ্যাগ্রেশন’ থাকা স্বাভাবিক।

উল্লেখ্য, এবারের আইপিএলের শুরুতে প্যাট কামিন্সের অনুপস্থিতিতে হায়দরাবাদকে নেতৃত্ব দেবেন সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ঈশান কিশন। অধিনায়ক হিসেবে তাঁর কাঁধে যখন বাড়তি দায়িত্ব, তখন দলের অন্দরে তরুণ বোলারদের এই আচরণ টিম ম্যানেজমেন্টের জন্য চিন্তার কারণ হতে পারে বলেই মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *