Stepfather Arrested Siliguri | শিলিগুড়িতে ১৬ বছরের কিশোরী কন্যাকে লাগাতার ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার সৎ বাবা

খেলাধুলা/SPORTS
Spread the love


শিলিগুড়ি: ১৬ বছরের এক নাবালিকা কন্যাকে দিনের পর দিন যৌন নির্যাতন ও একাধিকবার ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে (Stepfather Arrested Siliguri)। ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকায়। অভিযুক্তের নাম কমল বিশ্বাস। সোমবার রাতে আশিঘর ফাঁড়ির পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত কমল বিশ্বাস ভক্তিনগর থানা এলাকার একটি ভাড়া বাড়িতে স্ত্রী ও ১৬ বছরের মেয়েকে নিয়ে বসবাস করত। পরিবারের অভিযোগ, সেই সুযোগ নিয়ে দীর্ঘ কয়েক মাস ধরে কিশোরীর ওপর মানসিক ও শারীরিকভাবে চরম নির্যাতন চালাত সে। এমনকি ভয় দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অবশেষে অত্যাচারের মাত্রা সহ্য করতে না পেরে কিশোরী সম্পূর্ণ বিষয়টি তার মাকে জানায়। ঘটনা শুনে মা তড়িঘড়ি ভক্তিনগর থানায় পৌঁছে কমল বিশ্বাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে পকসো (POCSO) আইন সহ ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তল্লাশি শুরু করে ভক্তিনগর থানার পুলিশ। তবে ঘটনার কথা জানতে পেরে এলাকা ছেড়ে চম্পট দিয়েছিল অভিযুক্ত। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে আশিঘর ফাঁড়ির পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় একটি অভিযান চালিয়ে কমল বিশ্বাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *