Staff India 600th Take a look at match | ৯ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট খেলতে নামছে ভারত! ঐতিহাসিক ৬০০তম টেস্টের আগে চোখ রাঙাচ্ছে বৃষ্টি

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ দীর্ঘ ৯ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া (Staff India 600th Take a look at match)। আর এই ম্যাচটি ভারতীয় ক্রিকেট দলের ঐতিহাসিক ৬০০তম টেস্ট ম্যাচ হতে চলেছে। কিন্তু এই মাইলফলক ছোঁয়ার ম্যাচের আগেই শ্রীলঙ্কার আবহাওয়া ও বৃষ্টির পূর্বাভাস কপালে ভাঁজ ফেলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। গলের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের পাঁচ দিনই বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে, যার ফলে প্রথম টেস্টের প্রস্তুতিও যথেষ্ট ব্যাহত হয়েছে।

গলে প্রথম টেস্ট শুরুর আগে ভারতীয় দলের অনুশীলনে জল ঢেলেছে বৃষ্টি। ম্যাচ শুরুর আগের দিন থেকেই পরিস্থিতি বেশ প্রতিকূল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের প্রথম দিন অর্থাৎ শনিবার বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ রয়েছে এবং প্রায় ৫.৬ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সারাদিন আকাশ প্রায় ৯২ শতাংশ মেঘাচ্ছন্ন থাকবে। তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে। সকালের দিকে দৃশ্যমানতা ৫ কিলোমিটার থাকতে পারে এবং ঘণ্টায় ২০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।

শুধু প্রথম দিনেই নয়, রবিবার থেকে বুধবার—ম্যাচের পরবর্তী দিনগুলিতেও আবহাওয়ার বিশেষ উন্নতির কোনো সম্ভাবনা নেই। বৃষ্টির কারণে বারবার খেলা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়ের নিরিখে এই ম্যাচটি ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে না গিয়ে যতটা সম্ভব কম সময় নষ্ট হোক, সেটাই চাইবে টিম ইন্ডিয়া।

উল্লেখ্য, ২০১৭ সালে শেষবার শ্রীলঙ্কা সফরে গিয়ে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছিল। গলে সেবার ৩০৪ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল ভারত। তবে বর্তমান দল তুলনামূলকভাবে কিছুটা তরুণ এবং শ্রীলঙ্কার স্পিন কন্ডিশনে ঘরের মাঠে লঙ্কান স্পিনারদের তারা কীভাবে সামলান, তার ওপরই দলের সাফল্য অনেকাংশেই নির্ভর করছে। ঐতিহাসিক ৬০০তম টেস্টে প্রতিকূল আবহাওয়া ও স্পিন সামলানোর চ্যালেঞ্জ টপকে ভারত কেমন পারফরম্যান্স করে, এখন সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *