South Kolkata Hearth | দক্ষিণ কলকাতার বাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই অন্তত ৪০টি দোকান

South Kolkata Hearth | দক্ষিণ কলকাতার বাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই অন্তত ৪০টি দোকান

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ কলকাতার রামগড় বাজারে বিধ্বংসী আগুন (South Kolkata Hearth)। পুড়ে ছাই অন্তত ৪০টি দোকান।

বৃহস্পতিবার গভীর রাতে কয়েকটি দোকানে আগুন (Hearth) জ্বলতে দেখেন স্থানীয়রা। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। খবর দেওয়া হয় দমকলে। ঘিঞ্জি এলাকা হওয়ায়, দাহ্য জিনিসপত্র থাকায় নিমেষে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

কয়েকদিন আগেই আনন্দপুরের গুলশন কলোনিতে বিধ্বংসী আগুন লাগে। বহুতলের নীচে থাকা রাসায়নিক গোডাউনে আগুন লেগে যায়। এক ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করেন দমকলকর্মীরা। সম্প্রতি বছর ঘুরতে না ঘুরতেই এজরা স্ট্রিটে ফের আগুন লেগে যায়। পুড়ে ছাই হয়ে যায় বৈদ্যুতিন সামগ্রীর বাজার। কলকাতায় একের পর এক অগ্নিকাণ্ডে কখনও গিয়েছে প্রাণ, কখনও হয়েছে ক্ষয়ক্ষতি। বারবার এমন ঘটনা কেন ঘটছে? অগ্নিকাণ্ডের পরই কেন যত তৎপরতা? উঠছে প্রশ্ন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *