Sourav Das and Ronita Das have made a brand new wild-card entry into Bigg Boss Bangla.

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


গত কয়েকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল, এবার বিগ বসের ঘরে এন্ট্রি হতে চলেছে সৌরভ দাস ও রণিতা দাসের। মহাসপ্তমীতে জল্পনা সত্যি করে তেমনটাই হল। আর এদিনই যেন আরও খানিকটা স্পষ্ট হয়ে গেল দুর্নিবার সাহা ও সৃজলা গুহ সম্পর্কের চিড়। দুর্নিবারকে সেভাবে কথা কাটাকাটিতে জড়াতে দেখা যায় না। তবে সপ্তমীর পর্বে সেই দুর্নিবারই রীতিমতো ঝগড়া করলেন সৃজলার সঙ্গে! তাও আবার বিছানা নিয়ে। 

ব্যাপারটা ঠিক কী? পুরনো প্রতিযোগীদের সকলেরই নিজেদের আলাদা সেটআপ রয়েছে। সকলেই নিজের পছন্দের বিছানায় ঘুমোন। কেউ পেয়েছেন সিঙ্গেল বেড, কেউ আবার শেয়ার করেন। এবার গতকাল বিগ বস হাউসে ঢুকেছেন সৌরভ ও রণিতা। স্বাভাবিকভাবেই এবার তাঁদের জন্য বিছানার ব্যবস্থা তো করতে হবে। দেখা যায়, সোনামণি ও তনুশ্রী বলেন, সৃজলা যেহেতু দীর্ঘদিন ধরে সিঙ্গেল বেডে রয়েছেন, তাই এবার তাঁকে কারও সঙ্গে বেড শেয়ার করতে হবে। এদিকে তিনি তা মানতে নারাজ। 

আরও পড়ুন:

এসবের মাঝেই জানা যায়, সৃজলা যে বিছানাটিতে ঘুমোন সেটি আসলে দুর্নিবারের। তিনি কোনও কারণবশত কিছুদিনের জন্য ব্যবহারের অনুমতি দিয়েছিলেন, পরে তা ফেরতও চান। কিন্তু সৃজলা নাকি দিতে রাজি হননি। এরপরই দুর্নিবারকে রীতিমতো গলা চড়াতে দেখা যায়। তাতেই সৃজলার সঙ্গে কার্যত ঝগড়ায় জড়িয়ে পড়েন তিনি। এদিকে সৃজলার সঙ্গে ক্রমশ ঘনিষ্ঠতা বাড়ছে জীতু কামালের। সৌরভের এন্ট্রিতে যে ‘অপরাজিত’ মোটেই খুশি নন, তা তাঁর আচরণেই স্পষ্ট।  এদিনের পর্বে সৃজলাকে তা নিয়ে বলতেও দেখা যায় জীতুকে। এবার কোন দিকে এগোবে দুর্গের ভিতরের সমীকরণ, এখন সেটা দেখার অপেক্ষায় সকলে।   

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *