Sodium | জিভের স্বাদ অটুট রেখেও হার্ট থাকবে চনমনে, পাতে নুন কমানোর ৫ ম্যাজিক টিপস!

Sodium | জিভের স্বাদ অটুট রেখেও হার্ট থাকবে চনমনে, পাতে নুন কমানোর ৫ ম্যাজিক টিপস!

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুস্থ থাকতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রতিদিনের খাদ্যতালিকায় সোডিয়ামের (Sodium) মাত্রা ২,৩০০ মিলিগ্রাম বা বড়জোর এক চা-চামচ নুনের মধ্যে সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়। কিন্তু বাঙালির রসনায় নুন ছাড়া খাবারের কথা ভাবাই কঠিন। তবে স্বাদ বজায় রেখেও নুনের মাত্রা কমানো সম্ভব। জীবনযাত্রায় সামান্য কিছু বদল আনলেই মিলবে সুস্থ হার্ট আর দীর্ঘায়ু।

কীভাবে কমাবেন সোডিয়ামের মাত্রা?

১. দোকান থেকে কিছু কেনার আগে প্যাকেটের গায়ে লেখা পুষ্টিগুণ দেখে নিন। ‘লো সোডিয়াম’ বা ‘নো অ্যাডেড সল্ট’ লেখা প্যাকেটগুলিই আপনার ঝুড়িতে তুলুন।

২. নুন কম হলেও খাবার বিস্বাদ হওয়ার ভয় নেই যদি আপনি ভেষজ উপাদানে জোর দেন। রান্নায় লেবুর রস, ভিনেগার, রসুন, আদা, গোলমরিচ বা ধনেপাতা ব্যবহার করুন। অরিগ্যানো বা বেসিলের মতো শুকনো হার্বস খাবারের স্বাদ ও গন্ধ কয়েক গুণ বাড়িয়ে দেয়।

৩. জিভ নুনের স্বাদে অভ্যস্ত থাকে। তাই হঠাৎ করে নুন বন্ধ না করে ধীরে ধীরে পরিমাণ কমান। এতে আপনার স্বাদগ্রন্থি মানিয়ে নেবে এবং আপনি খাবারের প্রকৃত স্বাদ অনুভব করতে শুরু করবেন।

৪. বাইরের খাবারে স্বাদ বাড়াতে প্রচুর টেস্টিং সল্ট দেওয়া হয়। বাড়িতে রান্না করলে নুনের ওপর আপনার নিয়ন্ত্রণ থাকে। তরকারিতে আন্দাজে নুন না ঢেলে চামচ মেপে নুন ব্যবহারের অভ্যাস করুন।

৫. আমাদের শরীরে সোডিয়ামের সিংহভাগ আসে চিপস, বিস্কুট, কেক বা চানাচুরের মতো প্যাকেটজাত খাবার থেকে। এছাড়া সস ও আচারে প্রচুর নুন থাকে। তাই প্যাকেটজাত খাবারের বদলে তাজা ফল বা বাড়িতে তৈরি জলখাবার বেছে নিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *