Sitalkuchi | কীর্তনে যোগ দিতে গিয়ে বিপত্তি! ক্ষোভের মুখে শীতলকুচির বিজেপি বিধায়ক

Sitalkuchi | কীর্তনে যোগ দিতে গিয়ে বিপত্তি! ক্ষোভের মুখে শীতলকুচির বিজেপি বিধায়ক

শিক্ষা
Spread the love


শীতলকুচি: রবিবার সন্ধ্যায় এক দলীয় কর্মীর বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন। এদিন ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের দেওয়ানকোট জয়দুয়ার গ্রামে বিজেপি কর্মী অনন্ত বর্মনের বাড়িতে কীর্তনে যোগ দিতে গিয়েছিলেন বিধায়ক। এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামের দেওয়ানকোট প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তায় জমায়েত করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এরপর বিধায়ক যখন সেই দলীয় কর্মীর বাড়ি থেকে ফিরছিলেন, সেই সময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী ও সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি দীপক প্রামানিক। তাঁর কথায়, ‘বিধায়ক হওয়ার পরে তিনি এলাকায় আসেন না। এদিন ধর্মীয় অনুষ্ঠানের নামে এলাকায় আসেন। গ্রামের বাসিন্দারা তাঁকে সামনে পেয়ে বিক্ষোভ দেখান। এলাকায় উত্তেজনার পরিবেশ সৃষ্টি হলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেখানে যায় এবং বিধায়ককে নিরাপদে এলাকা থেকে বের করে দেয়।’

ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সুজয় বিশ্বাস বলেন, ‘বিধায়ক ভোটে জিতে এলাকায় আসেনি। একশো দিনের টাকা বিজেপি শাসিত কেন্দ্র সরকার দেয়নি। ঝামেলা পাকানোর জন্য বিধায়ক এলাকায় আসে। তাই বিক্ষোভ দেখানো হয়।’
যদিও ঘটনা প্রসঙ্গে বরেনচন্দ্র বর্মন জানান, এদিন তাঁর আসার খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের ছোট শালবাড়ি অঞ্চল সভাপতি দীপক প্রামানিকের নেতৃত্বে কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাঁর সামনে এসে বিক্ষোভ দেখান। তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেসের নেতারা পরিকল্পনা করেই কয়েকজন যুবককে শিখিয়ে দিয়ে এই ঘটনা ঘটায়। তবে শীতলকুচির মানুষ জানে এই ঘটনার সত্যতা। তাই ভোটের মাধ্যমে তৃণমূলকে উপযুক্ত জবাব দেবে সাধারণ মানুষ।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *