SIR | শুনানিতে সশরীরে হাজিরা নয়! ভিনরাজ্যে থাকা ভোটারদের জন্য বিকল্প পরিকল্পনা কমিশনের

SIR | শুনানিতে সশরীরে হাজিরা নয়! ভিনরাজ্যে থাকা ভোটারদের জন্য বিকল্প পরিকল্পনা কমিশনের

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কর্মসূত্রে বা পড়াশোনার খাতিরে রাজ্যের বাইরে থাকা ভোটারদের জন্য নয়া পরিকল্পনা নির্বাচন কমিশনের (Election Fee)। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) পর্বের দ্বিতীয় ধাপে শুনানির জন্য ভিনরাজ্য থেকে সশরীরে হাজির হতে হবে না পরিযায়ী শ্রমিক বা প্রবাসীদের (Migrant Staff)। ডিজিটাল মাধ্যমেই সম্পন্ন করা যাবে যাবতীয় প্রক্রিয়া। এমনই পরিকল্পনার কথা জানা গিয়েছে কমিশন সূত্রে।

কমিশন সূত্রে খবর, রাজ্যের বাইরে থাকা ব্যক্তিদের শুনানির নোটিশ দেওয়া হলেও তাঁদের সশরীরে আসার প্রয়োজন নেই। এর জন্য একটি নির্দিষ্ট ডিজিটাল পোর্টাল চালু করা হবে। সংশ্লিষ্ট ব্যক্তি সেই পোর্টালে ‘লগ ইন’ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে পারবেন। এছাড়াও বুথ লেভেল অফিসার বা বিএলও-র হোয়াট্সঅ্যাপ নম্বরে নথি পাঠালেও তা গ্রহণ করা হবে। পরবর্তী ধাপে কমিশন সেই নথিগুলি যাচাই করে চূড়ান্ত তালিকায় নাম তোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে।

নতুন এই নিয়মে স্বচ্ছতা বজায় রাখতে বিএলও-দের (BLO) জন্য কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে। কোনও বিএলও যদি ভোটারকে শুনানিকেন্দ্রে আসতে বাধ্য করেন বা কমিশনের নির্দেশ নেই বলে দাবি করেন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির দায়ে সংশ্লিষ্ট বিএলও-র বিরুদ্ধে এফআইআর করারও সংস্থান রাখা হয়েছে।

এর আগে বিদেশে থাকা ভারতীয়দের (এনআরআই) সুবিধার্থেও কমিশন পদক্ষেপ নিয়েছিল। জানানো হয়েছিল, বিদেশে থাকা কোনও ব্যক্তিকে শুনানির নোটিশ পাঠানো হলে তিনি সংশ্লিষ্ট দেশের ভারতীয় দূতাবাসে গিয়ে পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত তথ্য জমা দিলেই তাঁর সমস্যার সমাধান হবে। এবার দেশের ভেতরেই অন্য রাজ্যে কর্মরত বা বসবাসরত ভোটারদের জন্য একই ধরনের ডিজিটাল সুবিধা নিয়ে এল নির্বাচন কমিশন।

অনলাইনে নাম তোলার আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি কোথায় কাজ করেন বা কী পেশায় নিযুক্ত, সেই তথ্যও প্রদান করতে হতে পারে। এর ফলে পরিযায়ী শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করা আরও সহজ হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *