SIR | রাজ্যে শেষ হল এসআইআরের প্রথম ধাপ, কত নাম বাদ যেতে পারে ভোটার তালিকা থেকে?

SIR | রাজ্যে শেষ হল এসআইআরের প্রথম ধাপ, কত নাম বাদ যেতে পারে ভোটার তালিকা থেকে?

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গে এসআইআরের প্রথম ধাপের কাজ শেষ। বৃহস্পতিবার রাত ১২ টা পর্যন্তই এনুমারেশন ফর্ম পূরণ করা ও সাবমিট করার শেষ। তার পরই খানিকটা পরিষ্কার হয়েছে রাজ্যের ছবিটা। কমিশন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যেটা জানা যাচ্ছে তা হল রাজ্যে খসড়া তালিকা থেকে ৫৮ লক্ষ ৮ হাজার ২০২ জনের নাম বাদ পড়তে চলেছে। তবে এই সংখ্যার কিছু হেরফের হতে পারে। আগামী ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে পশ্চিমবঙ্গে। সেই তালিকা নিয়ে কারও কোনও অভিযোগ থাকলে ১৫ জানুয়ারি পর্যন্ত কমিশনকে জানানো যাবে। অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করবে কমিশন। সেক্ষেত্রে প্রয়োজনে আবেদনকারীকে হিয়ারিংয়ে ডাকা হতে পারে। ১৬ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত হিয়ারিং হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি।

রাজ্যে মোট ২৪ লক্ষ ১৮ হাজার ৬৯৯ মৃত ভোটারের খোঁজ পাওয়া গেছে। ১২ লক্ষ ১ হাজার ৪৬২ ভোটারকে খুঁজে পাওয়া যায়নি, ১৯ লক্ষ ৯৩ হাজার ৮৭ জন ভোটার স্থানান্তরিত হয়েছেন। আর ১ লক্ষ ৩৭ হাজার ৪৭৫ জন ডুপ্লিকেট বা ভুয়ো ভোটারের সন্ধান মিলেছে। অন্যান্যদের তালিকায় রয়েছে ৫৭ হাজার ৫০৯ জনের নাম।

গত ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন শুরু হয়। এরপর ১ বার প্রতি ধাপেই সময়সীমা ৭ দিন করে বাড়িয়ে দেওয়া হয়। তবে এদিন আবার কমিশনের তরফে ৬ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ফের সময়সীমা বাড়ানো হয়েছে। তবে কমিশন সূত্রে জানা গেছে, বাংলায় তার প্রয়োজন পড়েনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *