SIR | বাংলায় শুরু হল SIR, বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা

SIR | বাংলায় শুরু হল SIR, বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : মঙ্গলবার অর্থাৎ আজ থেকে বাংলায় শুরু হল বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)। এরাজ্যের পাশাপাশি আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে তা শুরু হয়েছে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম পৌঁছে দিচ্ছেন বুথ লেভেল অফিসাররা (বিএলও)। করছেন তথ্যসংগ্রহ।

কর্মসূত্রে যাঁরা বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন। তবে মঙ্গলবার থেকে ওই প্রক্রিয়া শুরু হচ্ছে না। নেপথ্যে প্রযুক্তিগত কিছু সমস্যা। তা মিটিয়ে অনলাইনে পরিষেবা শুরু করতে দু’-এক দিন দেরি হতে পারে বলে নির্বাচন দপ্তর সূত্রের খবর।

রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা সাড়ে সাত কোটির বেশি। কমিশন সূত্রের খবর, এসআইআর ম্যাপিংয়ের সময়ে যে ভোটারদের তথ্যে মিল পাওয়া যাচ্ছে, তাঁদের শুধু এনুমারেশন ফর্ম পূরণ করলেই চলবে। আলাদা করে কোনও নথি দেওয়ার প্রয়োজন হবে না। তবে যাঁদের ২০০২ সালের তালিকার সঙ্গে যথাযথ যোগসূত্র পাওয়া যাবে না, তাঁদের নথি যাচাই করাতে হবে।

৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেশন ফর্ম দেওয়া হবে ভোটারদের। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে জানাতে হবে। ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *