উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : এসআইআরের (SIR) মেয়াদ বেড়েছে বাংলায়। এরই মধ্যে প্রায় ৯০ শতাংশ এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশনের কাজ প্রায় শেষ। এই পরিস্থিতিতে সোমবার সকালে বেশ কিছু পরিসংখ্যান পেশ করে জানিয়ে দেওয়া হয়েছে মৃত ভোটারের সংখ্যা। কত ফর্ম এখনও আনকালেক্টেড অবস্থায় রয়েছে সবটাই। পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের মৃত ভোটারের সংখ্যা এখনও পর্যন্ত ২১ লক্ষ ৫ হাজার ৩৬৯ জন। পাশাপাশি আন-কালেক্টেড ফর্মের সংখ্যাটা দাঁড়িয়েছে ৪২ লক্ষ ১০ হাজার ৩৪৬। আবার জেলা ভিত্তিক সবচেয়ে বেশি মৃত ভোটার রয়েছে উত্তর ২৪ পরগনায়।
কমিশনের (ECI) দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল দশটা পর্যন্ত মৃত ভোটারের সংখ্যা ২১ লক্ষ ৫ হাজার ৩৬৯ জন। আবার জেলা ভিত্তিক সবচেয়ে বেশি মৃত ভোটার রয়েছে উত্তর ২৪ পরগনায়। এবং দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে পশ্চিম বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনা। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মৃত ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি মালদাতে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি। আবার আন-কালেক্টেড ফর্মের সংখ্যা সকাল ১০ টা পর্যন্ত ৪২ লক্ষ ১০ হাজার ৩৪৬।
আন-কালেক্টেডদের মধ্যে রয়েছে মৃত, পাওয়া যায়নি বা অনুপস্থিত, পার্মানেন্টলি শিফটেড অর্থাৎ যাঁরা স্থায়ীভাবে চলে গিয়েছেন, আগেই এনরোল করা ছিল বা নাম ছিল এবং অন্যান্য। তবে কমিশন বলছে, একাধিক জেলায় এখনও পর্যন্ত আন কালেক্টেড ফর্মের সংখ্যা আপলোড করা যাচ্ছে না। ফলে আসল সংখ্যাটাও কমিশনের হাতে আসছে না। এমন অনেক জায়গায় তিন তিনবার বিএলও-দের ভিজিট করতে হয়েছে। এই নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন স্পেশাল অবজার্ভার। কারণ যত দ্রুত আপলোডের প্রসেস শেষ হবে, তত তাড়াতাড়ি জানা যাবে বাংলায় মৃত ভোটারের সংখ্যা কত।
