Siliguri School | পলক মুচ্ছলের শো-তে নজিরবিহীন নিরাপত্তা

Siliguri School | পলক মুচ্ছলের শো-তে নজিরবিহীন নিরাপত্তা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সাগর বাগচী, শিলিগুড়ি: কেবল পুলিশের ওপর পুরোপুরি ভরসা রাখতে চাইছে না শিলিগুড়ি কলেজ (Siliguri School) কর্তৃপক্ষ। সেই কারণে কলেজের প্ল্যাটিনাম জুবিলির সমাপ্তি অনুষ্ঠানে ভিড় সামলাতে নজিরবিহীনভাবে বাউন্সার ভাড়া করে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৬ জানুয়ারি শিলিগুড়ি কলেজের মাঠে বলিউডের গায়ক ও সুরকার পলক মুচ্ছল (Palak Muchhal live performance Siliguri) ও পলাশ মুচ্ছলের অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাউন্সার ভাড়া করার সিদ্ধান্ত হয়েছে। দুই শিল্পীর নিরাপত্তা দেওয়ার পাশাপাশি দর্শকদের মাঝে বিশেষ জায়গা চিহ্নিত করে সেখানে বাউন্সাররা (Bouncers employed by Siliguri School) থাকবেন। কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যে একটি সংস্থার সঙ্গে কথাও বলেছে। ওই দিনের অনুষ্ঠানে কলেজে প্রবেশের বিষয়টিও নিয়ন্ত্রণে আনা হচ্ছে।

বিষয়টি নিয়ে শিলিগুড়ি কলেজের প্ল্যাটিনাম জুবিলি (Siliguri School Platinum Jubilee) অনুষ্ঠান কমিটির সম্পাদক অধ্যাপক দর্শনচন্দ্র বর্মন বলেন, ‘মাঠের ভিড় সামলাতে পুলিশের পাশাপাশি যথেষ্ট সংখ্যায় বাউন্সার রাখা হবে। বাউন্সার সংস্থার ম্যানেজারকে সঙ্গে নিয়ে মাঠ পরিদর্শন করব। কড়া নিরাপত্তার জন্য যেখানে যেখানে বাউন্সার প্রয়োজন হবে সেখানে বাউন্সার রাখা হবে। ২৬ জানুয়ারির অনুষ্ঠানে কলেজের রেজিস্টার্ড সদস্যরা কেবল এন্ট্রি পাস পাবেন। ইতিমধ্যেই অনলাইনে সেই রেজিস্ট্রেশন শুরু হয়েছে।’ এর আগে কলেজের কোনও অনুষ্ঠানে যে বাউন্সার রাখা হয়নি তা কলেজ অধ্যক্ষ ডঃ সুজিত ঘোষকে পাশে নিয়েই ওই অধ্যাপক জানিয়েছেন। শিলিগুড়ির ডিসিপি (হেডকোয়ার্টার) তন্ময় সরকার বলেন, ‘বিষয়টি সম্পর্কে না জেনে কোনও মন্তব্য করব না।’

কলেজ সূত্রে খবর, ২৬ জানুয়ারির অনুষ্ঠানে অন্য কলেজের পড়ুয়ারা অংশ নিতে পারবেন না। ১২ জানুয়ারি থেকে এন্ট্রি পাস বিতরণ করা হবে।

চলতি বছরের ২৮ এপ্রিল রাতে শিলিগুড়ি কলেজের সোশ্যালের অনুষ্ঠানে তৃণমূল ছাত্র পরিষদের দু’পক্ষ মারামারিতে জড়িয়েছিল। অভিযোগ ছিল, অনুষ্ঠান চলাকালীন শিলিগুড়ি কমার্স কলেজের তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থকরা মঞ্চে উঠে গণ্ডগোল পাকায়। মারামারি এই পর্যায়ে পৌঁছেছিল যে, একপক্ষ গোটা ঘটনার বিচার চেয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের বাড়ির সামনে বিক্ষোভ দেখায়।

ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে শিলিগুড়ি কলেজ কর্তৃপক্ষ প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানে বাউন্সার রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছরের ২৫ জানুয়ারি কলেজে ফকিরা ব্যান্ডের অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানটিতে যে কেউ থাকতে পারবেন। তবে পরের দিনের অনুষ্ঠানে নিরাপত্তা ও প্রবেশ কড়াকড়ি করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে শিলিগুড়ির মেয়র তথা অনুষ্ঠান কমিটির পৃষ্ঠপোষক গৌতম দেব অনুষ্ঠান সূচি তুলে ধরেন। তিনি বলেন, ‘২৫ জানুয়ারি হাফ ম্যারাথনের মধ্যে দিয়ে সমাপ্তি অনুষ্ঠান শুরু হবে। পাশাপাশি প্রাক্তনীদের সাক্ষাৎ ও গ্রুপ ফোটো হবে। পলক মুচ্ছলের অনুষ্ঠান দিয়ে সমাপ্তি অনুষ্ঠান হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *