Siliguri | শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে অগ্নিকাণ্ড, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে আগুন

Siliguri | শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে অগ্নিকাণ্ড, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে আগুন

শিক্ষা
Spread the love


শিলিগুড়িঃ দমকল কর্মীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তর। এদিন রাত সাড়ে ১০টা নাগাদ শিলিগুড়ি জংশন সংলগ্ন মহকুমা শাসকের দপ্তরের একটি ঘর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন পথ চলতি মানুষ। খবর দেওয়া হয় দমকলে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌছায় দমকলের দুটি ইঞ্জিন। কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে। তবে এই অগ্নিকাণ্ডের দরুন ঘটে যাওয়া ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে দমকল বিভাগ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *