Siliguri | শিলিগুড়ির বিধান মার্কেটে যানজট মুক্তির উদ্যোগ, স্টেডিয়াম প্রাঙ্গণে চালু হচ্ছে পার্কিং জোন!

শিক্ষা
Spread the love


শিলিগুড়িঃ শিলিগুড়ির (Siliguri)  বিধান মার্কেট এলাকায় পার্কিং সমস্যা ও যানজট মেটাতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণকে পার্কিং জোন করার সিদ্ধান্ত নিল প্রশাসন। শিলিগুড়ির ব্যস্ততম বিধান মার্কেট (Bidhan Market) এলাকায় পর্যাপ্ত পার্কিং না থাকায় যত্রতত্র গাড়ি দাঁড় করানোয় তীব্র যানজট (Visitors Answer) সৃষ্টি হচ্ছিল। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম নাজেহাল হচ্ছিলেন। এই দীর্ঘদিনের ভোগান্তি মেটাতে এবার বড় পদক্ষেপ নেওয়া হল। জানা গিয়েছে, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণ মাঠটিকে এখন নতুন পার্কিং লট হিসেবে গড়ে তোলা হচ্ছে।

পার্কিং ব্যবস্থা দ্রুত কার্যকর করার লক্ষ্যে শিলিগুড়ি ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও তৎপরতা শুরু হয়েছে। পাশাপাশি স্থানীয় বিধায়ক সহ সংশ্লিষ্ট বিভিন্ন মহলও বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছে। এই নতুন উদ্যোগের ফলে এলাকার ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক হবে বলে আশা করছেন সাধারণ মানুষ।

The put up Siliguri | শিলিগুড়ির বিধান মার্কেটে যানজট মুক্তির উদ্যোগ, স্টেডিয়াম প্রাঙ্গণে চালু হচ্ছে পার্কিং জোন! appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *