Siliguri | ব্যাংক স্টেটমেন্টে কারচুপি করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ! হরিয়ানা থেকে গ্রেপ্তার অ্যাকাউন্ট্যান্ট

Siliguri | ব্যাংক স্টেটমেন্টে কারচুপি করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ! হরিয়ানা থেকে গ্রেপ্তার অ্যাকাউন্ট্যান্ট

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


শিলিগুড়ি: কোম্পানির ব্যাংক স্টেটমেন্টে কারচুপি করে প্রায় ১৩ লক্ষ ৯০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এক অ্যাকাউন্ট্যান্ট এবং তাঁর সহযোগীকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার পুলিশ। ধৃতদের নাম নীতেশ শর্মা ও অঞ্জলি থাপা। অভিযুক্ত নীতেশকে হরিয়ানার সিরসা থেকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে শিলিগুড়িতে আনা হয়েছে (Fraud Case)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালে ‘স্টাইল অফ ডেকর হাব’ (গার্গ অ্যান্ড কোম্পানির শাখা) নামক সংস্থায় অ্যাকাউন্ট্যান্ট হিসেবে যোগ দেন নীতেশ শর্মা। গত বছরের জুলাই মাস থেকে ওই সংস্থার কাছে বিভিন্ন জায়গা থেকে বকেয়া টাকার জন্য তাগাদা আসতে শুরু করে। অথচ সংস্থার নথিতে দেখা যাচ্ছিল সেই টাকা অনেক আগেই পরিশোধ করা হয়েছে।

বিষয়টি খতিয়ে দেখতে সংস্থাটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করলে আসল রহস্য ফাঁস হয়। দেখা যায়, নীতেশ কৌশলে ব্যাংক স্টেটমেন্টে কারচুপি করেছেন। তিনি সংস্থার প্রায় ১৩ লক্ষ ৯০ হাজার টাকা নিজের স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছিলেন। জালিয়াতি জানাজানি হতেই গত বছরের ৯ অক্টোবর ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে সংস্থাটি।

অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই নীতেশ পলাতক ছিলেন। সম্প্রতি পুলিশ (Police) গোপন সূত্রে জানতে পারে যে, অভিযুক্ত হরিয়ানার সিরসায় আত্মগোপন করে রয়েছে। এরপর ভক্তিনগর থানার একটি বিশেষ দল হরিয়ানা পৌঁছে নীতেশকে গ্রেপ্তার করে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে কালিঝোড়ার বাসিন্দা অঞ্জলি থাপাকেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে জলপাইগুড়ি আদালতে (Jalpaiguri Court docket) পেশ করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত জারি রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *