Siliguri | বিসর্জনের শোভাযাত্রায় রক্তক্ষয়ী সংঘর্ষ! শিলিগুড়ির নৌকাঘাটে আহত ২

শিক্ষা
Spread the love


শিলিগুড়ি: প্রতিমা বিসর্জনের আনন্দ মুহূর্তে পরিণত হল রক্তাক্ত সংঘর্ষে। বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির (Siliguri) তৃতীয় মহানন্দা সেতু সংলগ্ন নৌকাঘাট এলাকায় দুই পুজো কমিটির মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শক্তিগড় সর্বজনীন দুর্গাপূজা কমিটি ও উজ্জ্বল সংঘের প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা নৌকাঘাটের দিকে যাওয়ার সময় দু’পক্ষের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়। এই সংঘর্ষে শক্তিগড় সর্বজনীন কমিটির সম্পাদক রথীন দের মাথা ও ঠোঁট ফেটে গুরুতর আহত হন। তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, উজ্জ্বল সংঘের সদস্য ত্রিশো দত্ত আহত হলে তাকে ফুলবাড়ির একটি নার্সিংহোমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে নিউ জলপাইগুড়ি (NJP) থানার বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহত রথীন দের অভিযোগ, ত্রিশো দত্ত ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালান। অন্যদিকে উজ্জ্বল সংঘের প্রতিনিধি সঞ্জয় সাহার দাবি, এই ঘটনার সাথে পুজো কমিটির কোনো যোগ নেই, ব্যক্তিগত কারণে এটি ঘটে থাকতে পারে। পুলিশের প্রাথমিক অনুমান, অষ্টমী বা নবমীর রাতের পুরোনো কোনো বিবাদের জেরেই এই সংঘর্ষ। পরবর্তীতে পুলিশি নিরাপত্তায় দুটি প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হয়।

The put up Siliguri | বিসর্জনের শোভাযাত্রায় রক্তক্ষয়ী সংঘর্ষ! শিলিগুড়ির নৌকাঘাটে আহত ২ appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *