Siliguri | ‘দোষারোপের সময় নয়’, দুধিয়ায় দুর্গতদের সঙ্গে কথা বলে একসঙ্গে কাজ করার বার্তা রাজ্যপালের

Siliguri | ‘দোষারোপের সময় নয়’, দুধিয়ায় দুর্গতদের সঙ্গে কথা বলে একসঙ্গে কাজ করার বার্তা রাজ্যপালের

শিক্ষা
Spread the love


শিলিগুড়ি: ‘এটা কারও বিরুদ্ধে দোষারোপের সময় নয়, আমি এখানে তথ্য সংগ্রহ করতে এসেছি, ত্রুটি খুঁজতে নয়।’ বৃষ্টি ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত দুধিয়ায় (North Bengal Flood) দুর্গতদের সঙ্গে দেখা করতে এসে এমনটাই মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন দুধিয়ায় রাজ্যপালের (CV Ananda Bose) সঙ্গে ছিলেন রাজ্যসভার বিজেপি সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা। রাজ্যপাল বলেন, ‘এই দুর্যোগের সময় সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমি এখানে দুর্গতদের সমস্যার কথা শুনতে এসেছি, তাদের সমস্যার সমাধান করতে এসেছি। যা ঘটেছে তা ভয়াবহ, সবথেকে বেশি প্রভাবিত হয়েছেন সাধারণ মানুষ। আমরা একসঙ্গে সবাই মিলে তাদের জন্য কাজ করব, কেন্দ্র রাজ্য সবাইকে পরামর্শ করে কাজ করতে হবে।’

উল্লেখ্য শনিবার গভীর রাতে টানা বর্ষণের জেরে বালাসন নদীর উপর থাকা দুধিয়ার লোহার সেতুটি ভেঙে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মিরিক (Mirik) ও শিলিগুড়ির (Siliguri)। এছাড়াও আশপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হয়। বহু মানুষ নিজের ঘর ছেড়ে ত্রাণ শিবিরে গিয়ে ওঠেন। প্রায় ৫৫টি পরিবার রয়েছে ত্রাণ শিবিরে। রাজ্যপাল নিজের ত্রাণ তহবিল থেকে তাঁদের জন্য শুকনো খাবার, কম্বল সহ বিভিন্ন ত্রাণের ব্যবস্থা করেন। এছাড়াও প্রতিটি পরিবারের জন্য ১০ হাজার টাকা ও যাদের ঘর ভেঙেছে তাদের ২৫ হাজার টাকা করে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে দেওয়ার প্রতিশ্রুতি দেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *