Siliguri | ঝটিকা সফরে শিলিগুড়িতে হর্ষবর্ধন শ্রিংলা, যোগ দিলেন একগুচ্ছ কর্মসূচিতে

Siliguri | ঝটিকা সফরে শিলিগুড়িতে হর্ষবর্ধন শ্রিংলা, যোগ দিলেন একগুচ্ছ কর্মসূচিতে

ব্লগ/BLOG
Spread the love


শিলিগুড়ি: ঝটিকা সফরে শিলিগুড়িতে (Siliguri) এসে একগুচ্ছ রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নিলেন প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা (Harsh Vardhan Shringla)। শনিবার সকাল থেকেই তাঁর ব্যস্ততা ছিল তুঙ্গে। দলীয় সংগঠনের শক্তি বৃদ্ধি থেকে শুরু করে শহরের বুদ্ধিজীবীদের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা— সবক্ষেত্রেই তাঁর সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে এদিন।

এদিন সকালে ৪ নম্বর মণ্ডলের বিজেপি কার্যকর্তাদের সঙ্গে ‘চায়ে পে চর্চা’য় অংশ নেন শ্রিংলা। এরপর ২ নম্বর মণ্ডলের কার্যকর্তাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক সেরে এক দলীয়কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন তিনি। তবে দিনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে আয়োজিত ‘পরিবর্তন সংকল্প র‍্যালি’। এই র‍্যালিতে অংশ নেন শ্রিংলা। বিধায়ক আনন্দ বর্মন সহ জেলা নেতৃত্বের উপস্থিতিতে এই র‍্যালিতে সাধারণ মানুষের ভালো সাড়া লক্ষ্য করা গিয়েছে।

বিকেলের দিকে শ্রিংলা ‘ভিশন শিলিগুড়ি ২০৪৭’ নামে একটি বিশেষ আলোচনা সভায় যোগ দেন। সেখানে শহরের বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। শ্রিংলা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য অনুযায়ী ২০৪৭ সালের মধ্যে দেশকে ‘উন্নত ভারত’ হিসেবে গড়ে তুলতে শিলিগুড়ি এক গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠতে পারে। আর সেই লক্ষ্যেই ভবিষ্যতে শিলিগুড়ির ভূমিকা কী হতে পারে, তা নিয়ে আলোচনা হয় এদিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *