শিলিগুড়িঃ প্রতিবেশী দেশগুলোতে রাজনৈতিক অস্থিরতা ও দিল্লির লালাকেল্লার কাছে বিস্ফোরণের পর এবার চিকেন নেক তথা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তায় উচ্চপর্যায়ের বৈঠক আয়োজিত হল। শনিবার শিলিগুড়ির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল আইবি-র কার্যালয়ে ওই হাই-লেভেল বৈঠকের আয়োজন হয়।
এদিনের বৈঠকে সিআইএসএফ, বিএসএফ, এসএসবি, আইটিবিপি, আরপিএফ, ভারতীয় সেনা, ভারতীয় বায়ু সেনা, কেন্দ্রীয় সড়ক কর্তৃপক্ষ, এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ, মিলিটারি পুলিশ, আর্মি ইন্টেলিজেন্স, রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ, জিআরপি সহ একাধিক নিরাপত্তা সংস্থা ও গোয়েন্দা সংস্থার উচ্চপর্যায়ের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে চিকেন নেকের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি দ্বিগুন করতে বলা হয়েছে বলে সূত্রের খবর।
