Amartya Sen | নামে ‘বানান বিভ্রাট’! অমর্ত্য সেন হিয়ারিংয়ের নোটিশ পেতেই বিতর্ক, তোপ অভিষেকের

Amartya Sen | নামে ‘বানান বিভ্রাট’! অমর্ত্য সেন হিয়ারিংয়ের নোটিশ পেতেই বিতর্ক, তোপ অভিষেকের

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নোবেলজয়ী অমর্ত্য সেনকে (Amartya Sen) এসআইআর (SIR) শুনানির নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। নাম বিভ্রাটের কারণে তাঁকে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, অমর্ত্য সেনের নামের বানানে ভুল ছিল। সেই কারণে লজিকাল ডিস্ক্রিপেন্সি দেখে নোটিস দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, বিএলও অর্মত্যবাবুর বাড়িতে যাবেন। সেখানেই ওঁর এসআইআর-এর শুনানি হবে। এদিন তাঁর কাছে পাঠানো এসআইআর (SIR) নোটিশকে কেন্দ্র করে চরম বিতর্ক সৃষ্টি হয়। তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ বলেন, “আমি আসতে-আসতে শুনছিলাম অমর্ত্য সেনকে শুনানির নোটিস পাঠিয়েছে। অমর্ত্য সেন ভারতের জন্য নোবেল জিতে এনেছেন। দেশের নাম যে বিশ্বের সভায় বিশ্ববন্দিত করেছেন। যাঁকে দেখে, যাঁর মাধ্যমে দেশ সমৃদ্ধ হয়েছেন, তাঁকে শুনানির নোটিস পাঠিয়েছেন” এর পাশাপাশি অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব ও ক্রিকেটার মহম্মদ শামিকেও নোটিশ পাঠানো হয়েছে। যা নিয়েও নির্বাচন কমিশনের বিরুদ্ধে খড়্গহস্ত হয়েছেন অভিষেক।

যদিও কমিশন সূত্রে দাবি, কমিশনের ডেটাবেসে অমর্ত্য সেনের নামের বানানে সামান্য গরমিল ধরা পড়ে। বর্তমান স্বয়ংক্রিয় ব্যবস্থায় তথ্যে সামান্য অমিল থাকলেই সংশ্লিষ্ট ভোটারের কাছে শুনানির নোটিশ পৌঁছে যায়। সেই যান্ত্রিক নিয়মেই নোবেলজয়ীর কাছে নোটিশটি গিয়েছিল। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, অমর্ত্যবাবুর মতো বরেণ্য ব্যক্তিকে কখনই হেনস্থা করার উদ্দেশ্য ছিল না। তাঁর নাম সংশোধনের বিষয়টি স্থানীয় বুথ লেভেল অফিসার (BLO)-রাই সম্পন্ন করবেন।

রাজ্যে এই মুহূর্তে বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর-এর শুনানি পর্ব চলছে। এনুমারেশন ফর্মে সামান্য গরমিল ধরা পড়লেই সংশ্লিষ্ট নাগরিকদের শুনানিকেন্দ্রে হাজিরা দিতে হচ্ছে এবং উপযুক্ত নথি পেশ করে নাগরিকত্বের প্রমাণ দিতে বাধ্য হচ্ছেন তাঁরা। সেই তালিকায় সাধারণ মানুষের পাশাপাশি জায়গা করে নিয়েছেন পরিচিত মুখেরাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *