Siliguri | কিশোরীকে ব্ল্যাকমেল করে ধর্ষণ, গ্রেপ্তার তরুণ

Siliguri | কিশোরীকে ব্ল্যাকমেল করে ধর্ষণ, গ্রেপ্তার তরুণ

শিক্ষা
Spread the love


শিলিগুড়ি : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিশোরীর সঙ্গে সহবাস ও আপত্তিকর ভিডিও তুলে তাকে ব্ল্যাকমেল করে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল। মাটিগাড়ার ঘটনা। মঙ্গলবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত তরুণের নাম প্রসেনজিৎ বর্মন। তার বাড়ি কোচবিহারে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফেসবুকের সূত্রে মাটিগাড়ার কিশোরীর সঙ্গে পরিচয় হয়েছিল প্রসেনজিতের। ক্রমে সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়ে। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিশোরীর সঙ্গে সহবাস করে ওই তরুণ। ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও গোপনে রেকর্ড করে রেখেছিল সে। পরবর্তীতে তা দেখিয়ে ব্ল্যাকমেল করে একাধিকবার ধর্ষণ করে মেয়েটিকে। এমনকি বিয়ে করতেও অস্বীকার করে।

এরপর কিশোরীর পরিবারের তরফে গত বছর ১৫ ডিসেম্বর শিলিগুড়ির মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়ের হওয়ার পরই উধাও হয়ে যায় ওই তরুণ। মহিলা থানার তদন্তকারী দল অভিযুক্তের কোচবিহারের বাড়িতেও গেলেও সেখানে তাকে পায়নি। মঙ্গলবার ওই তরুণ মামলা তোলার জন্য চাপ দিতে নির্যাতিতার বাড়িতে এসেছিল। রাতে কিশোরীর পরিবারের তরফে বিষয়টি থানায় জানানো হয়। এরপর মহিলা থানার একটি দল এসে নির্যাতিতার বাড়ি ঘিরে ফেলে। সেখান থেকে অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *