শিলিগুড়ি: উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি, সড়ক নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়ন নিয়ে শুক্রবার শিলিগুড়ি (Siliguri) সংলগ্ন উত্তরকন্যায় আট জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে এই বিষয়ে পর্যটন মন্ত্রী শংকর ঘোষ জানান, প্রশাসনিক সমন্বয় বাড়াতে মালদার গাজোলে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের (NBDD) একটি নতুন আঞ্চলিক কার্যালয় গড়ে তোলা হবে। এটি মালদা এবং দুই দিনাজপুরের কাজ তদারকি করবে।
এর পাশাপাশি ময়নাগুড়ির সাম্প্রতিক বাস দুর্ঘটনার প্রেক্ষিতে সড়ক নিরাপত্তায় কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনবিএসটিসি (NBSTC) বাসে স্পিডোমিটার ও নজরদারি জোরদার করা হবে। এছাড়া, মুখ্যমন্ত্রী এদিন ময়নাগুড়ি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন এবং জেলা প্রশাসনগুলিকে বন্যার আগাম সতর্কতার নির্দেশ দেন।
