Siliguri | ‘আমরা ওই অভিযুক্তের ঘর ভেঙে দেব’, শিলিগুড়িতে কিশোরী মৃত্যুর ঘটনায় মেয়রকে দেখেই হুংকার এলাকাবাসীর

Siliguri | ‘আমরা ওই অভিযুক্তের ঘর ভেঙে দেব’, শিলিগুড়িতে কিশোরী মৃত্যুর ঘটনায় মেয়রকে দেখেই হুংকার এলাকাবাসীর

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


শিলিগুড়ি: শিলিগুড়ির (Siliguri) কুলিপাড়ায় কিশোরী মৃত্যুর ঘটনায় স্থানীয়দের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল প্রার্থী গৌতম দেব (Goutam Deb)। মঙ্গলবার সন্ধ্যায় নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে গেলে উত্তেজিত বাসিন্দারা সরাসরি গৌতমবাবুর গাড়ির সামনে এসে হুঙ্কার দেন, ‘আমরা ওই অভিযুক্তের ঘর ভেঙে দেব, আমাদের দিকটাও বুঝুন।’ পরিস্থিতি বেগতিক দেখে তৎক্ষণাৎ স্থানীয়দের শান্ত করার চেষ্টা করেন প্রবীণ এই নেতা। তিনি বলেন, ‘আপনারা আমায় চেনেন। পুলিশ (Police) তদন্ত করছে, দোষীর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।’ মূলত ২৪ ঘণ্টা পার হলেও অভিযুক্ত গৃহশিক্ষক গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ওপর আস্থা হারিয়ে আইন হাতে তুলে নেওয়ার হুঁশিয়ারি দেন কুলিপাড়াবাসী।

উল্লেখ্য, গতকাল সকালে কুলিপাড়ার এক কিশোরীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। পরিবারের অভিযোগ, গুরুংবস্তি এলাকার এক গৃহশিক্ষকই এই মৃত্যুর জন্য দায়ী। ঘটনার পরেই উত্তেজিত জনতা ওই শিক্ষকের বাড়িতে ভাঙচুর চালায়। তবে ঘটনার একদিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভের আগুন ছড়িয়েছে পুরো এলাকায়।

এদিন সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় জংশন ও হিলকার্ট রোড এলাকায়। অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেপ্তারের দাবিতে নিহতের বাড়ির সামনে থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি অভিযুক্তের বাড়ির গলিতে ঢোকার চেষ্টা করলে পুলিশ ও আধাসেনা বাধা দেয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে বিক্ষোভকারীরা এয়ারভিউ মোড়ে পথ অবরোধ করেন এবং মিছিল নিয়ে এসডিও অফিসের সামনে গিয়ে রাস্তায় বসে পড়েন। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, দ্রুত গ্রেপ্তারি না হলে আরও বড় আন্দোলনে নামবেন তারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *