Siliguri | শিলিগুড়িতে আতঙ্ক: কার্তুজ নিয়ে খেলছে শিশুরা! চাঞ্চল্য জলপাইমোড়ে

Siliguri | শিলিগুড়িতে আতঙ্ক: কার্তুজ নিয়ে খেলছে শিশুরা! চাঞ্চল্য জলপাইমোড়ে

ব্লগ/BLOG
Spread the love


শিলিগুড়ি: রবিবার বিকেলে শিলিগুড়ির (Siliguri) ৫ নম্বর ওয়ার্ডের জলপাইমোড় নতুন পাড়া এলাকায় ৮ রাউন্ড ব্যবহৃত কার্তুজ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খোদ লোকালয়ের মধ্যে কার্তুজ পাওয়ার ঘটনায় স্থানীয়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গেছে, এদিন বিকেলের দিকে এলাকার কিছু শিশু খেলার ছলে জায়গাটিতে কয়েকটি কার্তুজ খুঁজে পায়। বিষয়টি প্রথমে কারোরই নজরে আসেনি এবং শিশুরা সেগুলো নিয়ে খেলতেও শুরু করেছিল। পরে ঘটনাটি কয়েকজন স্থানীয় বাসিন্দার নজরে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা দ্রুত শিলিগুড়ি থানায় খবর দেন। পুলিশ (Siliguri Police) ঘটনাস্থলে এসে ৮ রাউন্ড ব্যবহৃত কার্তুজ (Used Cartridges) উদ্ধার করে নিয়ে যায়।

জনবসতিপূর্ণ এলাকায় কীভাবে এই কার্তুজ এল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। শিশুদের হাতে এগুলো থাকায় বড়সড় বিপদ ঘটতে পারত বলে আশঙ্কা করছেন অভিভাবকরা। স্থানীয়দের দাবি, কারা এই বিপজ্জনক জিনিস এখানে ফেলে গেল, অবিলম্বে তদন্ত করে খুঁজে বের করুক পুলিশ। ঘটনার খবর পাওয়ার পরপরই শিলিগুড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *