Siliguri | তৃণমূলের হাতছাড়া শিলিগুড়ি পুরনিগম, আর বিমলাকে প্রশাসক করল রাজ্য

Siliguri | তৃণমূলের হাতছাড়া শিলিগুড়ি পুরনিগম, আর বিমলাকে প্রশাসক করল রাজ্য

শিক্ষা
Spread the love


শিলিগুড়ি: শেষ পর্যন্ত তৃণমূলের হাতছাড়াই হল শিলিগুড়ি পুরনিগম (Siliguri Municipal Company)। সোমবার সন্ধ্যার পর রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে পুরনগিমের প্রশাসক পদে বসানো হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব আর বিমলাকে (R Vimala)। আর বিমলা আগে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভলপমেন্ট অথরিটির সিইও ছিলেন। পরে সেখান থেকে মালদা, কালিম্পং ও আলিপুরদুয়ারের জেলাশাসকের দায়িত্বভার সামলান। দক্ষ আইএএস অফিসার হিসেবে পরিচিতি আছে আর বিমলার। শিলিগুড়ি শহরকেও তিনি চেনেন। গত শুক্রবার শিলিগুড়ির মেয়র পদ থেকে পদত্যাগ করেন গৌতম দেব। এরপরই সক্রিয় হয়ে ওঠে তৃণমূল কাউন্সিলরদের একাংশ। ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে মেয়র  ও সঞ্জয় পাঠককে ডেপুটি মেয়র করে পুনরায় বোর্ড গঠনের উদ্যোগ শুরু হয়। যার বিরোধীতা করে পরপর পদত্যাগ করেন ৪ জন তৃণমূল কাউন্সিলরদের। কিন্তু শেষ পর্যন্ত বোর্ডের ক্ষমতা হাতে রাখতে চেষ্টা চালায় তৃণমূল। পুর ও নগরোন্নয়ন দপ্তরের সময়সীমার মধ্যেই সোমবার দুপুর নাগাদ চিঠি দিয়ে ২৪ জন তৃণমূল কাউন্সিলর জানিয়ে দেন তাঁরা বোর্ড গঠন করতে চান। কিন্তু সেই চিঠি কমিশানের কাছে জমা পড়ার কয়েক ঘন্টার মধ্যেই পুর ও নগরোন্নয়ন দপ্তর থেকে প্রশাসক বসানোর নির্দেশিকা জারি করা হয়।

২০২২ সালে নির্বাচনে ৩৭ টি আসনে জিতে পুরনিগমের বোর্ড গঠন করেছিল তৃণমূল। মেয়র হয়েছিলেন গৌতম দেব। কিন্তু গত বিধানসভা নির্বাচনে তৃণমূল রাজ্যে পর্যুদস্ত হওয়ার পাশাপাশি শিলিগুড়িতেও মুখ থুবড়ে পড়ে। গৌতম দেব প্রার্থী হয়ে ৭০ হাজারেরও বেশি ভোটে হারেন বিজেপির শংকর ঘোষের কাছে। শিলিগুড়ির সবকটি ওয়ার্ডে হারের মুখ দেখতে হয় তৃণমূলকে। এরপরই মেয়রের ভূমিকা নিয়ে দলেই ক্ষোভ দেখা দেয়। শেষ পর্যন্ত পদত্যাগ করেন গৌতম দেব। এবার শেষ পর্যন্ত মেয়াদ শেষের ৮ মাস আগেই ভেঙে গেল পুরবোর্ড।

The submit Siliguri | তৃণমূলের হাতছাড়া শিলিগুড়ি পুরনিগম, আর বিমলাকে প্রশাসক করল রাজ্য appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *