Shekhar Suman | ‘ট্রিপল ইঞ্জিন’ চালাচ্ছেন আমির খান! অভিনেতার তৃতীয় বিয়ে নিয়ে খোঁচা দিলেন শেখর সুমন

Shekhar Suman | ‘ট্রিপল ইঞ্জিন’ চালাচ্ছেন আমির খান! অভিনেতার তৃতীয় বিয়ে নিয়ে খোঁচা দিলেন শেখর সুমন

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বলিউড সুপারস্টার আমির খান (Aamir Khan) এবং গৌরী স্প্র্যাটের (Gauri Spratt) বিবাহিত জীবন নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। আর সেই চর্চায় নতুন মাত্রা যোগ করলেন অভিনেতা ও সঞ্চালক শেখর সুমন (Shekhar Suman)। নিজের জনপ্রিয় ইউটিউব শো ‘শেখর টুনাইট’-এর সাম্প্রতিক পর্বে আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে রীতিমতো রাজনৈতিক ও রসিকতাপূর্ণ মন্তব্য করে বসলেন তিনি।

শেখর সুমনের কথায়, আমির খান এখন কার্যত ‘ট্রিপল ইঞ্জিন’ চালাচ্ছেন। তিনি বলেন, “আমাদের সরকার তো ঠিকমতো ডবল ইঞ্জিনই চালাতে পারে না, আর উনি এখন ট্রিপল ইঞ্জিন চালাচ্ছেন!” শুধু তাই নয়, রাজনীতির সঙ্গে সিনেমার মিশেল ঘটিয়ে তিনি দাবি করেন, আমিরের এই তৃতীয় বিয়েকে ‘মহাগাঁটবন্ধন’ বলা উচিত।

শেখর এখানেই থামেননি। তিনি আরও যোগ করেন, রাজনীতিকদের জোট তৈরির শিল্প আমির খানের কাছ থেকে শেখা উচিত। তিনি রসিকতা করে বলেন, “আমির খান তৃতীয়বারের মতো পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছেন। তিনি কি এনডিএ সরকার নাকি? প্রধানমন্ত্রী মোদীও হয়তো ভাবছেন, তিনি নেহরুর রেকর্ড ভেঙেছেন ঠিকই, কিন্তু এখন আমিরের মতো নতুন এক প্রতিদ্বন্দ্বী তাঁর সামনে দাঁড়িয়ে!”

আমিরকে কেন ‘পারফেকশনিস্ট’ বলা হয়, তা নিয়েও নিজের স্টাইলে ব্যাখ্যা দিয়েছেন শেখর। তিনি বলেন, “আমির যতক্ষণ না কোনো কিছুতে নিখুঁত হন, ততক্ষণ হাল ছাড়েন না। তবে ‘পারফেকশন’-এর তো কোনো সীমা নেই। আসলে সীমা ছাড়ুন, কোনো রিনা বা কিরণ নেই!”

গত ৫ জুলাই মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে অত্যন্ত ঘরোয়া পরিবেশে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। অনুষ্ঠানে তাঁদের আগের সংসারের সন্তানরাও উপস্থিত ছিলেন। এই পরিস্থিতিকে শেখর ‘বসুধৈব কুটুম্বকম’-এর উদাহরণ হিসেবেও তুলে ধরেছেন। আমির ও গৌরীর এই বিয়ে বর্তমানে বিনোদন জগতের অন্যতম আলোচিত বিষয়। শেখরের এই ব্যঙ্গাত্মক অথচ বুদ্ধিদীপ্ত মন্তব্য মুহূর্তের মধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *