Shamita Shetty | ট্রোলিংয়ের শিকার শমিতা শেট্টি! বয়স নিয়ে আক্রমণকারীকে পালটা দিলেন অভিনেত্রী

Shamita Shetty | ট্রোলিংয়ের শিকার শমিতা শেট্টি! বয়স নিয়ে আক্রমণকারীকে পালটা দিলেন অভিনেত্রী

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সোশ্যাল মিডিয়ার (Social Media) যুগে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া করা যেন নতুন কোনো ঘটনা নয়। বিশেষ করে নারী তারকাদের বয়স বা বিয়ের বয়স নিয়ে ট্রোল করা এখন প্রায় নিত্যনৈমিত্তিক ব্যাপার। এবার সেই ট্রোলারদেরই একহাত নিলেন বলিউড অভিনেত্রী শমিতা শেট্টি (Shamita Shetty)। বয়স নিয়ে খোঁচা দেওয়া এক ব্যক্তিকে সপাটে জবাব দিয়ে বুঝিয়ে দিলেন, কারোর ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করার আগে দুবার ভাবা উচিত।

সম্প্রতি এক ব্যক্তি শমিতাকে নিশানা করে সোশাল মিডিয়ায় আক্রমণাত্মক মন্তব্য করেন। ৪৭ বছর বয়সী এই অভিনেত্রীর চেহারা নিয়ে কটাক্ষ করার পাশাপাশি ওই ব্যক্তি লেখেন, “আপনার বয়স হয়ে গিয়েছে, আগের মতো আর সেই ব্যাপারটি নেই।” এখানেই থেমে থাকেননি ওই ব্যক্তি। তিনি আরও যোগ করেন, “সঠিক সময়ে বিয়ে করলে এতদিন আপনার সন্তানরা বড় হয়ে যেত।” এই ধরনের ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে চুপ থাকেননি ‘মহব্বতেঁ’ খ্যাত অভিনেত্রী।

নিন্দুকের করা মন্তব্যের প্রতিটি পয়েন্টের কড়া জবাব দিয়েছেন শমিতা। সময়ের সঙ্গে শারীরিক পরিবর্তনের স্বাভাবিকতাকে মেনে নিয়ে অভিনেত্রী বলেন, “সময় বদলাবে, এটাই প্রকৃতির নিয়ম। চিরস্থায়ী বলে কিছু নেই, শারীরিক সৌন্দর্যও না। তবে আমি আমার বয়সে যথেষ্ট সুস্থ ও সুখী। ঈশ্বর আমাকে যা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।”

বিয়ের প্রসঙ্গ টেনে ওই নিন্দুককে পালটা প্রশ্ন ছুঁড়ে শমিতা বলেন, “ঠিকই বলেছেন, বিয়ে করলে সন্তান বড় হত। কিন্তু আপনি বিয়ে করে কোন রাজ্য জয় করেছেন ভাই? আর সবচেয়ে বড় কথা, যদি আমাদের মতো একাকী মহিলাদের জীবন পছন্দ না হয়, তবে আমাদের ফলো করেন কেন? দয়া করে আমাকে আনফলো করে দিন।”

শমিতার এই স্পষ্টবাদী এবং সাহসী জবাব নজর কেড়েছে নেটিজেনদের। অনেকেই মনে করছেন, বিনোদন জগতের মহিলারা (Superstar) নিয়মিতভাবে বয়স ও জীবনধারা নিয়ে যে ধরনের বডি শেমিং বা মানসিক চাপের সম্মুখীন হন, তার বিরুদ্ধে শমিতার এই রুখে দাঁড়ানো একটি ইতিবাচক বার্তা।

উল্লেখ্য, ‘মহব্বতেঁ’, ‘জহের’-এর মতো ছবিতে নিজের অভিনয়ের ছাপ রাখার পর ‘বিগ বস’-এর ঘরেও শমিতা দর্শকদের মন জয় করেছিলেন। আজ নিজের আত্মমর্যাদার প্রশ্নে তিনি যে আপোষহীন, তা ফের একবার প্রমাণ করলেন অভিনেত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *