semifinal IFA protect is introduced with East Bengal Mohun Bagan

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সেমিফাইনালের দিনক্ষণ নিশ্চিত। কিন্তু ফাইনাল কবে হবে? জানা নেই। বুধবার আইএফএ শিল্ডের সেমিফাইনালের ঘোষণা হয়ে গিয়েছে। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই দলই নামবে শেষ চারের যুদ্ধে। কিন্তু সেমিফাইনালে জিতলে ফাইনাল কবে খেলা হবে? কারওরই জানা নেই। উল্লেখ্য, মোহনবাগান ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত জানিয়ে দিয়েছিলেন, আইএফএ শিল্ড যদি ৬ অক্টোবরের মধ্যে শেষ হয় তাহলেই খেলবে মোহনবাগান। কিন্তু সেটা করা কি আদৌ সম্ভব?

ডুরান্ড কাপ, কলকাতা লিগ, এএফসির পর্ব শেষ করে দুই প্রধানের একঝাঁক ফুটবলার এখন রয়েছেন জাতীয় দলে। পানামা ম্যাচের পর ব্রাজিল এবং উরুগুয়ের বিরুদ্ধে খেলবেন আনোয়ার আলি-মনবীর সিংরা। ৬ অক্টোবর শেষ হবে উরুগুয়ের ম্যাচ। তার চার দিন পরেই শুরু আইএসএল। ঠাসা সূচির মধ্যেই খেলা হচ্ছে শিল্ড। মূলত আইএসএলের কথা মাথায় রেখেই মোহনবাগান সভাপতি জানিয়েছিলেন শিল্ড যদি ৬ অক্টোবরের মধ্যে শেষ হয় তাহলেই খেলবে মোহনবাগান।

আরও পড়ুন:

কিন্তু বাস্তবে সেটা কার্যত অসম্ভব। বুধবার আইএফএর তরফ থেকে সেমিফাইনালের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। শেষ চারের যুদ্ধে অবশ্য ডার্বি হচ্ছে না। দু’টি সেমিফাইনালই খেলা হবে কিশোরভারতী স্টেডিয়ামে। ৪ অক্টোবর নামছে মোহনবাগান, প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। পরের নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামবে ইস্টবেঙ্গল। অর্থাৎ মোহনবাগানের দেওয়া ‘শর্ত’ অনুযায়ী, দ্বিতীয় সেমিফাইনালের পরদিনই শিল্ডের ফাইনাল করতে হবে। সেটা কি আদৌ সম্ভব?

সবমিলিয়ে, প্রতিযোগিতার মাঝপথে এসেও শিল্ড নিয়ে জটিলতা অব্যাহত। প্রথম থেকেই এবছরের আইএফএ শিল্ড নিয়ে বহু প্রশ্ন উঠেছে। মাত্র ৬টি দল নিয়ে শুরু হয় প্রতিযোগিতা। শুরুর ঠিক আগের দিন সরে দাঁড়ায় মহামেডান। মাত্র একদিনের অনুশীলন করে শিল্ড খেলতে নামে কাস্টমস। রীতিমতো হতশ্রী পারফরম্যান্স করেছে তারা। ফাইনাল নিয়ে এখনও টানাপোড়েন চলায় ফের প্রশ্ন উঠছে শিল্ড ঘিরে। প্রসঙ্গত, নিজেদের শেষ ম্যাচে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান কেউই জিততে পারেনি। পাঞ্জাবের কাছে হেরেছে ইস্টবেঙ্গল, অন্য়দিকে মোহনবাগান ড্র করেছে নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *