Saudi Arabia | সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝলসে মৃত ১৬ বাংলাদেশি শ্রমিক

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: কাজের জন্য সৌদি আরবে (Saudi Arabia) গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৬ জন বাংলাদেশি শ্রমিক (Bangladeshi employees)। সৌদি আরবের রাজধানী রিয়াধের (Riyadh) এক সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে এই দুর্ঘটনা (Furnishings Manufacturing unit Fireplace)।

জানা গিয়েছে, রবিবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন দাউদাউ করে জ্বলে উঠলে কারখানার ভেতরেই শ্রমিকরা আটকে পড়েন। বাইরে বের হতে না পারায় ভেতরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁদের। নিহত শ্রমিকদের অধিকাংশেরই বাড়ি বাংলাদেশের নওগাঁ ও নাটোর জেলায়। নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা ১০ জন এবং নাটোরের নলডাঙা উপজেলার ৩ জন বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে। বাকি ৩ জনের পরিচয় ও ঠিকানা শনাক্তকরণের কাজ এখনও চলছে।

বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সেই সঙ্গে রিয়াধে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের আধিকারিকরা নিহত শ্রমিকদের দেহ দ্রুত ফিরিয়ে আনার জন্য সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী নিহত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং ক্ষতিপূরণের প্রয়োজনীয় ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং কারখানাটিতে পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, তা এখনও অস্পষ্ট। সৌদি প্রশাসনের তদন্তের পরেই পুরো বিষয়টি জানা যাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *