Samsi | বিশ্বকবির ছবিতে অগ্নিসংযোগের জের, ছাত্র নেতাকে বরখাস্ত করল টিএমসিপি

Samsi | বিশ্বকবির ছবিতে অগ্নিসংযোগের জের, ছাত্র নেতাকে বরখাস্ত করল টিএমসিপি

শিক্ষা
Spread the love


মুরতুজ আলম,সামসী: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মানের অপরাধে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য এবি সোয়েলকে তৃণমূল ছাত্র পরিষদ থেকে বরখাস্ত করা হল। এর পাশাপাশি ভেঙে দেয়া হল চাঁচল কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট। এই মর্মে সোমবার সন্ধ্যার পরে এক বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানিয়ে দেন, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য।

সম্প্রতি কলকাতায় তৃণমূলের মঞ্চ খোলার প্রতিবাদে গত মঙ্গলবার চাঁচল ছাত্র পরিষদ ইউনিটের পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখানে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি পুড়িয়ে প্রতিবাদ করে টিএমসিপি। কলেজ গেটের সামনে বাংলার মনীষী রবীন্দ্রনাথ ঠাকুর,শহীদ ক্ষুদিরাম বসু,দেশনায়ক নেতাজির প্রতিকৃতি হাতে নিয়ে বিক্ষোভ দেখানো হয়।  সেখানেই বিক্ষোভ চলাকালীন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ বিজেপির।

অপরদিকে এই বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির বক্তব্যে বিজেপির চক্রান্তের কথা উঠে এসেছে। তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা শ্রদ্ধা করি। এটা বিজেপির চক্রান্ত। দলের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে ওরা। কিন্তু এরাজ্যে বিজেপি কোনওদিনই সফল হবে না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *