samik bhattacharya slams mamata banerjee and rahul gandhi over gujrat election

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


গুজরাটের ৩টি স্থানীয় নির্বাচনে বিপুল জয় বিজেপির। আর এই নিয়ে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধীদের একযোগে তোপ দাগলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। বিরোধীদের আত্মসমীক্ষার বার্তা দেন তিনি । মমতা-রাহুলের কাছে তাঁর প্রশ্ন, নির্বাচনে হারলেই বিরোধীরা কেন এসআইআর ও ইভিএমকে দোষারোপ করে? পাশাপাশি আম আদমি পার্টিকে কটাক্ষ করে শমীক জানান, গুজরাতের এই তিন নির্বাচনে ৩২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ‘আপ’। প্রত্যেকটিতেই জামানত হারিয়েছেন প্রার্থীরা।

মঙ্গলবার সমাজমাধ্যমে পোস্ট করে শমীক জানান, গুজরাটের স্থানীয় নির্বাচনে বিজেপির এই ফলাফল বিরোধীদের জন্য আত্মসমীক্ষার বার্তা। জনসেবা ও উন্নয়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হয়। অভিযোগের রাজনীতি দিয়ে মানুষের আস্থা অর্জন করা যায় না।। মোদিজির নেতৃত্বে বিজেপির প্রতি মানুষের সমর্থনই তার প্রমাণ বলে মনে করেন শমীক। তাঁর কথায়, “গুজরাটের ৩ নির্বাচনের ফলাফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব ও উন্নয়নের রাজনীতির প্রতি মানুষের আস্থার প্রতিফলন।”

আরও পড়ুন:

উল্লেখ্য, গত রবিবার গুজরাটের রাজধানী গান্ধীনগর পুরসভা, বনাসকাঁঠা জেলার থারা পুরসভা এবং দেবভূমি দ্বারকা জেলার ওখা পুরসভায় ভোটগ্রহণ নয়। ফলাফল প্রকাশের পর দেখা যায় তিন পুরসভাতেই বিপুল ভোট পেয়েছে বিজেপি। মোট ১০৪টি আসনের মধ্যে ৯০টি আসনে জয় এসেছে। শুধুমাত্র, গান্ধীনগর মিউনিসিপ্যাল কর্পোরেশনে ৪৪টির মধ্যে ৩৮টি আসনে জয়ী হন বিজেপি প্রার্থীরা। কংগ্রেস জিতেছে ৫টি ও নির্দল প্রার্থী জিতেছে ১টি আসনে। অন্যদিকে, থারা পুরসভার ২৪টি ওয়ার্ডের মধ্যে ১৯টি ওয়ার্ডেই জিতেছে বিজেপি। ৫টিতে জয় পেয়েছে কংগ্রেস। ওখা পুরসভার ৩২টি ওয়ার্ডের মধ্যে ২৯টিতে জিতেছে ভারতীয় জনতা পার্টি। কংগ্রেস জিতেছে ৩টি আসতে। শমীক জানান, ৩২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আম আদমি পার্টি। প্রত্যেকটিতে প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *