Salkumarhat | মায়ের প্রতি অগাধ বিশ্বাস, কার্জিবাড়ির কালীপুজোয় হাজার বলি মন্দির চত্বরে

Salkumarhat | মায়ের প্রতি অগাধ বিশ্বাস, কার্জিবাড়ির কালীপুজোয় হাজার বলি মন্দির চত্বরে

ব্লগ/BLOG
Spread the love


শালকুমারহাট: সোমবার রাতে আলিপুরদুয়ার ১ ব্লকের (Alipurduar) শালকুমারহাটের (Salkumarhat) মুন্সিপাড়ায় নিয়ম নিষ্ঠা সহকারে কার্জিবাড়ির কালীপুজো (Kalipuja 2025) হয়। আর মঙ্গলবার ভোর থেকে শুরু হয় বলি। এই পুজো সর্বজনীন৷ তাই উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের ভক্তরা পুজোর রাত থেকেই এখানে ভিড় করেন। অনেকে এদিন সকালেও আসেন৷ অসম থেকেও ভক্তদের আসতে দেখা যায়। কেউ কেউ নিজের মানত পূরণ হওয়ায় পাঁঠা বলিও দেন। আবার মায়ের নামে কেউ কেউ পাঁঠা উৎসর্গ করে ছেড়েও দেন। চলতি বছর এখনও পর্যন্ত এক হাজার বলি হয়েছে। এই বলির দায়িত্বে ছিলেন স্থানীয় ১০-১২ জন ব্যক্তি। তাই সকাল থেকেই মন্দির চত্বরে ভিড় জমিয়েছেন বহু মানুষ। আগামীকাল থেকে এখানে বিষহরা পালা, যাত্রাপালা সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *