Sacked academics | টানা অনশনে অসুস্থ চাকরিহারা শিক্ষকরা, নিয়ে যাওয়া হল হাসপাতালে

Sacked academics | টানা অনশনে অসুস্থ চাকরিহারা শিক্ষকরা, নিয়ে যাওয়া হল হাসপাতালে

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চাকরিহারাদের (Sacked academics) অনশনমঞ্চে অসুস্থ হয়ে পড়ছেন একের পর এক শিক্ষক। ১০ জনের মধ্যে চিকিৎসক বলরাম বিশ্বাসের পর অসুস্থ হয়ে পড়েছেন চিন্ময় মণ্ডল। এছাড়াও হাসপাতালে রয়েছেন অনশনকারী দক্ষিণ দিনাজপুরের সুকুমার সরেন, বর্ধমানের অচিন্ত্য কুমার দাস, শিলিগুড়ির বিকাশ রায় এবং মানিক মজুমদারও।

অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশ-সহ পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার রাত থেকে বিকাশ ভবনের সামনে যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের তৈরি মঞ্চে আমরণ অনশনে বসেন ১০ জন শিক্ষক। শনিবার রাতে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখেন মেডিকেল সার্ভিস সেন্টারের চিকিৎসকরা। তখনই তাদের অনশন প্রত্যাহারের আর্জিও জানানো হয়। কিন্তু আন্দোলনরত শিক্ষকরা এই প্রস্তাবে রাজি হননি। তাঁরা জানান, এভাবে হকের চাকরি কেড়ে নিতে দেব না। অবিলম্বে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে।

সরকার যতক্ষণ না সকলকে স্কুলে ফেরানোর ব্যবস্থা করবে ততক্ষণ এভাবেই অনশন চলবে। রবিবার সকাল থেকেই অনশনকারীদের অনেকের অবস্থা খারাপ হতে শুরু করে। দ্রুত তাদের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে। উল্লেখ্য, নিয়োগে বেলাগাম দুর্নীতির কারণে এসএসসির (SSC) শিক্ষক নিয়োগের ২০১৬ সালের গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। যার জেরে চাকরিহারা হয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। তারপর থেকেই চাকরি ফেরানোর দাবিতে নানা ভাবে আন্দোলন শুরু করেছে ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *