Russian Oil Companies | যুদ্ধবিরতিতে আগ্রহী নন পুতিন! রাশিয়ার ২ বৃহত্তম তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি ট্রাম্পের  

Russian Oil Companies | যুদ্ধবিরতিতে আগ্রহী নন পুতিন! রাশিয়ার ২ বৃহত্তম তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি ট্রাম্পের  

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে আগ্রহী নন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। আলোচনার জন্য হাঙ্গেরির বুদাপেস্টে বৈঠক হওয়ার কথা ছিল রাশিয়া ও আমেরিকার। কিন্তু পুতিনের মনোভাবের জেরে সেই বৈঠক বাতিল করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। আর এরপরই রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করলেন তিনি (Russian Oil Companies)। বুধবার মার্কিন ট্রেজারি প্রধান একথা জানিয়েছেন।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এনিয়ে একটি বিবৃতি জারি করেছেন। তাতে বলা হয়েছে, ‘ইউক্রেনের সঙ্গে অর্থহীন যুদ্ধ বন্ধ করতে অস্বীকার করেছেন পুতিন। সে কারণেই দু’টি রুশ তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা চাপানো হল, যারা ক্রেমলিনকে যুদ্ধের মূলধন জোগায়। এবার যুদ্ধ বন্ধ করার সময় এসেছে।’ সেই সঙ্গে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করা হতে পারে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

উল্লেখ্য, দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পরই ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ থামাতে উদ্যোগী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এনিয়ে দু’দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলাদা করে বৈঠকও করেছেন তিনি। কিন্তু তারপরও যুদ্ধ থামেনি। কিন্তু গত সপ্তাহে পুতিনের সঙ্গে কথা বলার পর যুদ্ধবিরতি হতে পারে বলে মনে করেছিলেন ট্রাম্প। এনিয়ে বুদাপেস্টে আলোচনার জন্য পুতিন সম্মত হয়েছেন বলেও জানিয়েছিলেন তিনি। কিন্তু মঙ্গলবারই নিজের অবস্থান থেকে সরে এসে ট্রাম্প জানান, তিনি ‘অকার্যকর বৈঠক’ করতে চান না। তাঁর কথায়, ‘পুতিনের সঙ্গে ভালোভাবেই কথা হলেও শেষে সেই আলোচনা ফলপ্রসূ হয় না। তাই ওঁর সঙ্গে কথা বলে লাভ নেই।’ আর এরপরই দুই তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করে রাশিয়ার উপর চাপ বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *