বিশ্বজয়ের কাণ্ডারি দুই অধিনায়ককে পদ্মসম্মানে ভূষিত করছে কেন্দ্র। প্রথমবার ভারতকে মহিলা বিশ্বকাপ জেতানো অধিনায়ক হরমনপ্রীত কৌর পাচ্ছেন পদ্মশ্রী পুরস্কার। ভারতকে টি-২০ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো ক্যাপ্টেন রোহিত শর্মাও রয়েছেন পদ্মশ্রী প্রাপকের তালিকায়। টেনিস কিংবদন্তি বিজয় অমৃতরাজকে পদ্মভূষণ সম্মান দেওয়া হবে। সবমিলিয়ে ২০২৬ সালের পদ্ম সম্মান পাচ্ছেন মোট ৯ ক্রীড়াবিদ।
২০২৬ সালের একমাত্র ক্রীড়াবিদ হিসাবে দেশের তৃতীয় সর্বোচ্চ সম্মান পদ্মভূষণ পাচ্ছেন বিজয় অমৃতরাজ। ১৯৮৩ সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। তারও আগে পেয়েছিলেন অর্জুন পুরস্কার। ভারতীয় ক্রীড়ায় অসামান্য অবদানের জন্য় এবার পদ্মভূষণ পাচ্ছেন তিনি। টেনিস কিংবদন্তি বর্তমানে অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।
সবমিলিয়ে তিনজন ক্রিকেটার রয়েছেন এবারের পদ্মপ্রাপকদের তালিকায়। গতবছর দেশের মাটিতে প্রথমবার মহিলাদের বিশ্বকাপ জেতে ভারত। উইমেন ইন ব্লুর অধিনায়ক ছিলেন হরমনপ্রীত। সেই ঐতিহাসিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসাবে পদ্মশ্রী পাচ্ছেন তিনি। অন্যদিকে, দীর্ঘ ১১ বছরের খরা কাটিয়ে রোহিতের অধিনায়কত্বেই আন্তর্জাতিক ট্রফি জেতে ভারত। ২০২৪ টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত। গতবছর তাঁর নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতে। এবার পদ্মশ্রী পাচ্ছেন তিনি।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
সর্বশেষ খবর
