Rohini | রোহিনীতে রাস্তা থেকে ছিটকে গার্ড ওয়ালে ধাক্কা বাইকের! মৃত যুবক, গুরুতর জখম সঙ্গী তরুণী

Rohini | রোহিনীতে রাস্তা থেকে ছিটকে গার্ড ওয়ালে ধাক্কা বাইকের! মৃত যুবক, গুরুতর জখম সঙ্গী তরুণী

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


শিলিগুড়ি: রোহিনীতে দুর্ঘটনার কবলে পড়ল মোটরবাইক। মৃত্যু হল চালকের। মৃতের নাম স্বপন সাহা (২৬)। বাড়ি আলিপুরদুয়ারের পাতলাখাওয়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, রোহিনী গেট থেকে ১২ কিমি দূরে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গার্ড ওয়ালে গিয়ে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই বাইক চালক যুবকের মৃত্যু হয়। বাইকের পেছনে সওয়ার এক তরুণী গুরুতর জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কার্শিয়াং হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই তরুণী। মৃত যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রোহনীর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতেই দুজনে বাইক নিয়ে  এসেছিলেন বলে জানাগেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *