River Rescue | হঠাৎ বাড়ল জলস্তর! পাহাড়ি নদীতে আটকে পড়া দুজনকে বাঁচিয়ে নায়ক স্থানীয় যুবকরা

River Rescue | হঠাৎ বাড়ল জলস্তর! পাহাড়ি নদীতে আটকে পড়া দুজনকে বাঁচিয়ে নায়ক স্থানীয় যুবকরা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


নাগরাকাটা: ভারত-ভুটান সীমান্ত এলাকায় শুক্রবার প্রবল বৃষ্টির পর নদীগুলির জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই আবহে এদিন কেরন চা বাগানের সালকু লাইন এলাকায় এক যুবতী ও এক বৃদ্ধ ব্যক্তি চুংপাতাং নদীর মাঝে আটকে পড়েন। তবে স্থানীয় যুবকদের তৎপরতা ও সাহসী প্রচেষ্টায় দুজনকেই নিরাপদে উদ্ধার করা (River Rescue) সম্ভব হয়েছে।

জানা গেছে, এদিন ইয়াসমিন খাতুন ও শুকরা মুন্ডা গরু আনতে নদীর ধারে গিয়েছিলেন। ফেরার সময় হঠাৎ নদীতে প্রবল স্রোত দেখা দেয় এবং দুজনেই নদীর মাঝের একটি উঁচু অংশে আটকে পড়েন। ক্রমাগত জলস্তর বাড়তে দেখে আশপাশের মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়েই স্থানীয় গ্রামবাসীরা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। গণেশ মাঝি, হরিশ বড়াইক সহ অন্যান্য যুবকেরা ঝুঁকি নিয়ে নদীতে নামেন এবং প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আটকে পড়া দুজনকে নিরাপদে বের করে আনেন। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রথমে যুবতীকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়, তারপর বৃদ্ধ ব্যক্তিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দুজনেই গ্রামের যুবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সময়মতো সাহায্য না পেলে তাদের জীবন গুরুতর বিপদে পড়ত।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া গ্রামবাসীরা জানান, গত বছরের ভয়াবহ বন্যায় নদীর উপরের অংশের বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার ফলে নদীর প্রবাহ বদলে গেছে। এ কারণেই হঠাৎ জল বেড়ে গেলে এমন ঘটনা ঘটছে। গ্রামবাসীরা প্রশাসনের কাছে নদীর ক্ষতিগ্রস্ত বাঁধের স্থায়ী মেরামতের দাবি পুনরায় জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়ানো যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *