Rising Stars Asia Cup | শ্রীলঙ্কাকে উড়িয়ে ফাইনালে ভারত! রাধা যাদবের অলরাউন্ড দাপটে ট্রফি জয়ের হাতছানি

Rising Stars Asia Cup | শ্রীলঙ্কাকে উড়িয়ে ফাইনালে ভারত! রাধা যাদবের অলরাউন্ড দাপটে ট্রফি জয়ের হাতছানি

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপের (Rising Stars Asia Cup) সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে পর্যুদস্ত করে ফাইনালে জায়গা করে নিল ভারত (India Girls vs Sri Lanka Girls)। বুধবার রাধা যাদবের (Radha Yadav) বিধ্বংসী বোলিং ও ঝোড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ৩৯ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নীল বাহিনী। আগামী রবিবার মেগা ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ (India vs Bangladesh Last)

প্রথমে ব্যাট করতে নেমে ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরু থেকেই চাপে ছিল শ্রীলঙ্কা। সঞ্জনা কাবিন্দি (৩১) ও শশীনি গিমহানি (২২) লড়াই করার চেষ্টা করলেও ১৯.৪ ওভারে ১১৮ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। বল হাতে মাত্র ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে লঙ্কান মিডল অর্ডার ধসিয়ে দেন রাধা যাদব। তাঁকে যোগ্য সঙ্গ দেন প্রেমা রাওয়াত (৯/২) ও তনুজা কাঁওয়ার (২ উইকেট)। ১১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেলেও দীনেশ বৃন্দার বিধ্বংসী ২০ বলে ৪২ রানের ইনিংস ভারতকে জয়ের পথে এগিয়ে দেয়। শেষে রাধা যাদব ১৮ বলে অপরাজিত ৩১ রান করে জয় নিশ্চিত করেন।

দিনের অন্য সেমিফাইনালে পাকিস্তানকে ৫৪ রানে হারিয়েছে বাংলাদেশ। ১১০ রান তাড়া করতে নেমে মাত্র ৫৬ রানেই শেষ হয়ে যায় পাকিস্তান। ফলে রবিবারের ফাইনালে ভারত বনাম বাংলাদেশ এক টানটান উত্তেজনার লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *