Rishabh Pant to lose INR 12 crore in gorgeous pay lower as DC-LSG commerce involving Kuldeep Yadav nears completion

Rishabh Pant to lose INR 12 crore in gorgeous pay lower as DC-LSG commerce involving Kuldeep Yadav nears completion

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


‘ঘরে’ ফিরছেন ঋষভ পন্থ। আইপিএল কেরিয়ার শুরু হয়েছিল দিল্লি ক্যাপিটালসে। তারপর রেকর্ড ২৭ কোটি টাকায় চলে আসেন লখনউ সুপার জায়ান্টসে। কিন্তু দুই মরশুম পরই বিদায়ের ঘণ্টা। আগামী আইপিএলের আগে তাঁর দিল্লিতে ফিরে আসার সম্ভাবনা প্রবল। তবে আগের মতো ২৭ কোটি নয়। বড় গচ্চা দিতে হবে তাঁকে। এর সঙ্গে ‘ট্রেড ডিলে’ ভারতীয় স্পিনার কুলদীপ যাদব দিল্লিতে লখনউয়ে আসতে পারেন বলে খবর।

২০২৫ আইপিএলের আগে রেকর্ড ২৭ কোটি টাকায় পন্থকে কেনে সঞ্জীব গোয়েঙ্কার লখনউ। কিন্তু পরপর দুই বছরে ব্যর্থতা। এবারও দুঃসহ মরশুম গিয়েছে পন্থের। ১৪ ইনিংসে করেছেন মাত্র ৩১২ রান। এবার আইপিএলে সবার শেষে নিজেদের অভিযান সমাপ্ত করেছে লখনউ। আইপিএল শেষ হতেই লখনউয়ের নেতৃত্ব ছাড়েন তিনি। তখনই জল্পনা শুরু হয়, হয়তো এলএসজি’র সঙ্গেও সমস্ত সম্পর্ক শেষ পন্থের। কিন্তু প্রশ্ন ছিল কোথায় যান তিনি। এমনকী কেকেআরও তাঁর সঙ্গে কথা বলা শুরু করে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

আরও পড়ুন:

এবার আসরে তাঁরই পুরনো ফ্র্যাঞ্চাইজি দিল্লি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সুত্রে খবর, ‘ঘরওয়াপসি’ হতে চলেছে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারের। তবে ২৭ কোটি বেতন পাবেন না। সেক্ষেত্রে তাঁর বেতন হবে ১৫ কোটি টাকা। অর্থাৎ ১২ কোটি টাকা গচ্চা দিতে হবে। ২০১৬ থেকে ২০২৪ পর্যন্ত দিল্লিতেই ছিলেন তিনি। কিন্তু প্রশ্ন হল, দিল্লিতে গেলে তিনি নেতৃত্ব পাবেন। কারণ, জেএসডব্লু গ্রুপ ফের দিল্লির দায়িত্ব নিলে অক্ষর প্যাটেলকে সরিয়ে দেওয়া হতে পারে।

আবার দিল্লি থেকে লখনউয়ের পথে পাড়ি দিতে পারেন কুলদীপ যাদব। দিল্লি তাঁকে ১৩.২৫ কোটি টাকায় রিটেইন করেছিল। কিন্তু এবার সেখানে ছন্দে নেই। তাঁকে ছেড়ে দিতে পারে দিল্লি।

আরও পড়ুন:

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *