Richa Ghosh | বিশ্বজয়ী রিচা ঘোষের নাম ভোটার তালিকায় ‘বিচারাধীন’! কমিশনের ভূমিকায় শিলিগুড়িতে তুঙ্গে রাজনৈতিক তর্জা

Richa Ghosh | বিশ্বজয়ী রিচা ঘোষের নাম ভোটার তালিকায় ‘বিচারাধীন’! কমিশনের ভূমিকায় শিলিগুড়িতে তুঙ্গে রাজনৈতিক তর্জা

শিক্ষা
Spread the love


শিলিগুড়ি: শনিবার রাজ্যে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা (Remaining voter checklist)। আর তা প্রকাশ্যে আসতেই সামনে এল এক চাঞ্চল্যকর ব্যাপার। চূড়ান্ত ভোটার তালিকায় বিশ্বজয়ী মহিলা ক্রিকেটার তথা শিলিগুড়ির গর্ব রিচা ঘোষের (Richa Ghosh) নামের পাশে লেখা রয়েছে ‘আন্ডার অ্যাজুডিকেশন’ বা ‘বিচারাধীন’ (Below adjudication)। শিলিগুড়ির ঘরের মেয়ের নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশন সংশয় প্রকাশ করায় শোরগোল পড়ে গিয়েছে শহরজুড়ে।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই সরব হয়েছে রাজনৈতিক দলগুলি। তৃণমূল কংগ্রেস এবং সিপিএম উভয় পক্ষই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তাদের অভিযোগ, রিচা ঘোষের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বের নাম যদি এভাবে ঝুলে থাকে, তবে সাধারণ মানুষের অবস্থা কী হতে পারে তা সহজেই অনুমেয়। তাদের দাবি, এটি নির্বাচন কমিশনের চূড়ান্ত খামতি এবং ভোটার তালিকা সংশোধনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।

অন্যদিকে, প্রশাসনের তরফ থেকে সাফাই দেওয়া হয়েছে। শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তর সূত্রে খবর, সময়মতো নথি পেশ না হওয়ায় সম্ভবত এমনটা হয়েছে। তবে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *