Richa Ghosh | ইডেনে রিচাকে বিরাট সংবর্ধনা, বিশ্বকাপজয়ীকে ‘বঙ্গভূষণ’ সম্মানে ভূষিত করল রাজ্য

Richa Ghosh | ইডেনে রিচাকে বিরাট সংবর্ধনা, বিশ্বকাপজয়ীকে ‘বঙ্গভূষণ’ সম্মানে ভূষিত করল রাজ্য

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার সিএবি-এর তরফে বিশ্বকাপজয়ী প্রথম বাঙালি ক্রিকেটার রিচা ঘোষকে (Richa Ghosh) সংবর্ধনা দেওয়া হল ইডেন গার্ডেন্সে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, সিএবি সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা অধিনায়ক ঝুলন গোস্বামী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন সেখানে।

এদিন একগুচ্ছ উপহার তুলে দেওয়া হয়েছে রিচার হাতে। রাজ্য সরকারের তরফে ‘বঙ্গভূষণ’ সম্মানে ভূষিত করা হয়েছে তাঁকে। সংবর্ধনা অনুষ্ঠানের প্রথমেই এদিন রিচাকে উত্তরীয় পরিয়ে দেন মমতা। এরপর পরিয়ে দেন সোনার চেন। পাশাপাশি রাজ্য পুলিশের সাম্মানিক ডিএসপি পদেও নিয়োগ করা হয়েছে বিশ্বজয়ী এই বাঙালি ক্রিকেটারকে। এছাড়াও পূর্ব ঘোষণা অনুযায়ী, সোনার ব্যাট ও বল দিয়ে রিচাকে সংবর্ধনা দিয়েছে সিএবি। তুলে দেওয়া হয়েছে বিরাট অঙ্কের আর্থিক পুরস্কারও। মহিলাদের বিশ্বকাপ ফাইনালে রিচা করেছিলেন ৩৪ রান। সেই ৩৪ রানের সমতুল্য ৩৪ লক্ষ টাকা দেওয়া হয়েছে রিচাকে।

বিস্তারিত আসছে…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *