Recipe | শুধু স্বাদ নয়, অসুখ তাড়াতেও সেরা! ঝটপট বানিয়ে নিন সজনে ফুলের মুচমুচে বড়া

Recipe | শুধু স্বাদ নয়, অসুখ তাড়াতেও সেরা! ঝটপট বানিয়ে নিন সজনে ফুলের মুচমুচে বড়া

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতের আমেজ বিদায় নিয়েছে, কড়া নাড়ছে বসন্ত। ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে ঘরে ঘরে বাড়ছে সর্দি-কাশি আর ভাইরাল জ্বরের প্রকোপ। তবে এই সময়ের সবচেয়ে বড় আতঙ্ক হল চিকেন পক্স। মা-ঠাকুমারা চিরকালই বলে এসেছেন, ঋতু পরিবর্তনের অসুখ বিসুখ রুখতে ঋতুভিত্তিক শাক-সবজির কোনও বিকল্প নেই। আধুনিক চিকিৎসাবিজ্ঞানও এখন একই কথা বলছে। শরীরকে ভেতর থেকে সুরক্ষিত রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়াতে এই সময়ের শ্রেষ্ঠ দাওয়াই হল সজনে ফুল।

সজনে ফুল কেবল রসনাতৃপ্তিই নয়, শরীরের জন্য এক প্রকার মহৌষধ। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি১, বি২, বি৩ এবং সি। এছাড়াও এটি ক্যালসিয়াম, আয়রন ও ফসফরাসের ভাণ্ডার। বিশেষজ্ঞদের মতে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, পেটের গোলমাল মেটানো এবং ডায়াবিটিস রোগীদের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সজনে ফুল দারুণ কার্যকর। পক্সের মতো ছোঁয়াচে রোগের বিরুদ্ধে লড়াই করতে ডায়েটে সজনে রাখা এখন আবশ্যিক। সজনে ডাঁটার চচ্চড়ি তো অনেক খেয়েছেন, কিন্তু দুপুরের গরম ভাতের পাতে ডালের সঙ্গে যদি থাকে সজনে ফুলের মুচমুচে বড়া, তবে খাওয়াটা জম্পেশ হবে। জেনে নিন রেসিপি (Recipe)।

উপকরণ:

পরিষ্কার সজনে ফুল

বেসন

চালের গুঁড়ো

কর্নফ্লাওয়ার

আদাকুচি

কাঁচা লংকাকুচি

ভাজা জিরে গুঁড়ো

কালো জিরে

নুন

প্রণালী

প্রথমে ফুলগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে বেসন, চালের গুঁড়ো ও কর্নফ্লাওয়ারের সঙ্গে আদা-লংকাকুচি, কালো জিরে, ভাজা জিরে গুঁড়ো ও নুন মিশিয়ে অল্প জল দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করুন। এবার জল ঝরানো ফুলগুলো ব্যাটারে মাখিয়ে নিন। কড়াইতে তেল গরম করে ছোট ছোট আকারে বড়াগুলি ছাড়ুন। লালচে ও মুচমুচে করে ভেজে তুলে নিলেই তৈরি সজনে ফুলের বড়া।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *