Recipe | ফেনা ভাত কি আপনারও প্রিয়? সঠিক পদ্ধতিতে জেনে নিন কি করে বানায়

Recipe | ফেনা ভাত কি আপনারও প্রিয়? সঠিক পদ্ধতিতে জেনে নিন কি করে বানায়

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঠান্ডা লেগে থাকলে ফেনাভাত খেলে তা পথ্যের কাজও করে। সহজে হজম করা যায়, শরীরকে হালকা রাখে এবং পেটগরম বা অস্বস্তি থাকলে, তা দূর করে। মশলা কম থাকায় এটি ঠান্ডা আবহাওয়ায় বা হেমন্তের রাতে খাওয়ার জন্য উপযুক্ত। আগে ঠাকুমা-দিদাদের সময় এই ফেনা ভাত খাওয়ার বিশেষ চল ছিল। তবুও অনেকেই আছে এখনও ফেনা ভাত খেতে ভালোবাসেন। জেনে নিন কি করে বানাবেন(Recipe)।

উপকরণ

১৫০ গ্রাম জেসমিন রাইস, ৬০০ মিলিলিটার জল বা চিকেন ব্রথ (মুরগির মাংস সেদ্ধ করা জল), ৭.৫ গ্রাম নুন, ৫ গ্রাম মিহি করে গুঁড়ো করা চিনি, ২.৫ গ্রাম সাদামরিচ গুঁড়ো, উপর থেকে ছড়ানোর জন্য কুচোনো পেঁয়াজকলি

পদ্ধতি

একটি ভারী হাঁড়িতে চাল আর জল বা ব্রথ নিয়ে মাঝারি আঁচে ধীরে ধীরে ফুটিয়ে নিন। চাল নরম হয়ে গেলে আঁচ একেবারে কমিয়ে দিন। এরপর প্রায় ৯০-১২০ মিনিট সময় দিন। যতক্ষণ না পর্যন্ত চাল পুরোপুরি সেদ্ধ হচ্ছে, ফোটাতে থাকুন। ঘন পরিজের মতো দেখতে হবে। তার পর নুন, চিনি ও সাদামরিচ মিশিয়ে নিন। গরম গরম পরিবেশনের আগে উপরে কুচোনো পেঁয়াজকলি ছড়িয়ে দিন। আপনার কাঞ্জি প্রস্তুত। এরই সঙ্গে পাশাপাশি বানিয়ে নিতে পারেন ক্রিস্‌পি চিলি অয়েল। রণবীরের জন্য রন্ধনশিল্পী মাঝে মাঝে কাঞ্জির সঙ্গে হালকা ঝাল ঝাল তেল দেন। এই পদটিই হল রন্ধনশিল্পীর অনন্যতার নিদর্শন। তাঁর হাতের জাদুর রহস্য সম্ভবত এই বিশেষ তেলেই লুকিয়ে।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *