Recipe | পুজোয় ভোগের প্রসাদের পর একটু দই হলে মন্দ যায় না! এবার বাড়িতেই বানিয়ে ফেলুন ভাপা দই

Recipe | পুজোয় ভোগের প্রসাদের পর একটু দই হলে মন্দ যায় না! এবার বাড়িতেই বানিয়ে ফেলুন ভাপা দই

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুজোর জমজমাট আড্ডার সঙ্গে সমানতালে রান্না করার সময় হয়ে ওঠে না। তাই সহজ রেসিপির সন্ধানে থাকেন সকলেই। আর পুজোর খাওয়াদাওয়া অসম্পূর্ণ থাকে শেষপাতে মিষ্টি না পড়লে। বাঙালির ভালোবাসার মিষ্টি শেষপাতে দই। সেই দইয়ের সহজ রেসিপি(Recipe) রইল আপনার জন্য। সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন ভাপা দই(Recipe)।

উপকরণ

 ঘরে পাতা দই ১ কাপ, ছোট ১ ক্যান কনডেন্সড মিল্ক, কয়েকটি কেশর, ১-২টি কলা, ২-৩ টেবিলচামচ বাদামকুচি, আধ  চামচ এলাচগুড়ো।

 

পদ্ধতি

প্রথমে ঘরে পাতা দই একটি পাত্রে ভালো করে ফেটিয়ে নিন। এরপর তাতে একে একে কনডেন্সড মিল্ক, বাদামকুচি, কেশর, এলাচ গুঁড়ো ও আপনার পছন্দের যে কোনও বাদাম কুচি করে নিয়ে একসঙ্গে সবকটি উপকরণ মিশিয়ে নিন। এবার একটি মাইক্রোওয়েভপ্রুফ পাত্রে পাতলা করে কেটে নেওয়া কলা রেখে তার উপর দইয়ের জন্য বানানো মিশ্রণটি ঢেলে দিয়ে মাত্র তিন মিনিট তা মাইক্রোওভেনে পর্যাপ্ত তাপমত্রায় রেখে চালিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আপনার শেষ পাতের ভাপা দই। এরপর ওই মিশ্রণটি ঠাণ্ডা হয়ে স্বাভাবিক তাপমাত্রায় এলে ফ্রিজে ৩-৪ ঘন্টায় রেখে খাওয়া শেষে শেষপাতে পরিবেশন করুন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *